অন্য মেজাজে 'জয়ী' ধারাবাহিকের দিব্যজ্যোতি! দেখুন ভিডিও
'জয়ী' ধারাবাহিকের সুবাদে ইতিমধ্যে বেশ জনপ্রিয়তা অর্জন করে ফেলেছেন অভিনেতা দিব্যজ্যোতি দত্ত। ধারাবাহিকের জয়ীর স্বামী ঋভুর ভূমিকায় রয়েছেন তিনি।
'জয়ী' ধারাবাহিকের সুবাদে ইতিমধ্যে বেশ জনপ্রিয়তা অর্জন করে ফেলেছেন অভিনেতা দিব্যজ্যোতি দত্ত। ধারাবাহিকের জয়ীর স্বামী ঋভুর ভূমিকায় রয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় এবার প্রকাশিত হল দিব্যজ্যোতির অন্য একটি রূপ।

সোশ্যাল মিডিয়ায় বরাবরই খুব অ্যাকটিভ থাকেন দিব্যজ্যোতি। ইতিমধ্যেই তাঁর ফ্যান ফলোইং যে কতটা বেড়েছে তার প্রমাণ দিয়েছে সোশ্যাল মিডিয়া। মহিলা ভক্তের সংখ্যা তো ক্রমাগত বাড়ছে দিব্যজ্যোতির জন্য! আর এরই মধ্যে তাঁর সাম্প্রতিক একটি পোস্ট ক্রমেই ভাইরাল হয়ে চলেছে। ইনস্টাগ্রামে দিব্যজ্যোতি একটি ভিডিও পোস্ট করেন। যেখানে তাঁকে দেখা যায় আতিফ আসলামের একটি রোম্যান্টিক গানের সঙ্গে গলা মেলাতে! ব্যাস তাতেই বহু মহিলা-হৃদয় গলতে শুরু করে দিয়েছে ইতিউতি!
উল্লেখ্য, 'জয়ী' ধারাবাহিকটিতে দেখানো হয়েছে এক ফুটবলপ্রেমী মেয়ের কাহিনি। যে মহিলা ফুটবল খেলতে ভালোবাসেন। আর শশুরবাড়িতে গিয়ে তাঁর খেলার প্রতি প্রেম আর পরিজনেদের প্রতি দায়বদ্ধতা ঘিরে এক অসম লড়াই লড়তে হয়। আসন্ন সময়ে ধারাবাহিকটি নিতে চলেছে এক নতুন মোড়।












Click it and Unblock the Notifications