দেবের 'শুভ বিবাহ' এর কার্ড পোস্ট! ইনস্টাগ্রামে তোলপাড়
দেবের 'শুভ বিবাহ' এর কার্ড পোস্ট! ইনস্টাগ্রামে তোলপাড়
'শ্রী শ্রী প্রজাপতয়ে নমঃ' লিখে শুরু হয়েছে কার্ডটি। তার খানিক নিচেই রয়েছে এক্কেবারে সাদামাটা বাঙালির বিয়ের কার্ড যেমন হয় , তেমনই 'শুভ বিবাহ 'লেখা রয়েছে। আর মধ্যরাতে এই কার্ডের ছবি পোস্ট করেছেন খোদ টলিউডের 'সেনসেশন দেব'।

রুক্মিনীর সঙ্গে দেবের সম্পর্কের কথা আর লুকোছাপা করার মতো কিছু নয়। বহু দিন ধরেই তাঁদের সম্পর্ক। আর সেই সম্পর্কের জেরে রুক্মিনী দেবের সঙ্গে পা বাড়িয়েছেন টলিউডে। এবার সেই ঘটনার প্রেক্ষাপটকে সঙ্গে নিয়ে ইনস্টাগ্রামে দেব নিজেই 'শুভ বিবাহ' এর কার্ড পোস্ট করে লেখেন 'বিফোর এনি ওয়ান লিক..'।
View this post on InstagramBefore anyone leaks....Hope ur blessings will b there 🙏🏻🙈
A post shared by Dev Adhikari (@imdevadhikari) on
গোটা ঘটনা শুনে অবাক লাগতেই পারে! তবে জানিয়ে রাখা ভালো যে, এই কার্ড দেবের বিয়ের নয়। বরং দেব অভিনীত ছবি 'শুভ বিবাহ' এর। ঘটি ও বাঙাল বাড়ির মধ্যে বৈবাহিক সম্পর্কের ঘটনা নিয়ে দেবের আগামী ছবি ' শুভ বিবাহ'। অভিনেতা থেকে প্রযোজক হয়ে ওঠা দেবের এই ফিল্মি প্রচার পর্বের ঘরানায় বুঁদ টলি-পাড়া।












Click it and Unblock the Notifications