মেজাজ হারালেন দেব! যুবকের ওপর চলল মারধর, ভাইরাল ভিডিও
সদ্য মুক্তি পেতে চলেছে দেব প্রযোজিত তথা অভিনীত ছবি ' হইচই আনলিমিটেড'। তার আগেই শিরোনামে অভিনেতা দেব।
সদ্য মুক্তি পেতে চলেছে দেব প্রযোজিত তথা অভিনীত ছবি ' হইচই আনলিমিটেড'। তার আগেই শিরোনামে অভিনেতা দেব। তবে এবার ছবির জন্য নয় , বরং ভিন্ন এক অপ্রীতিকর ঘটনার জেরে সংবাদ শিরোনাম কেড়েছেন ঘাটালের সাংসদ দেব।

সোশ্যাল মিডিয়া জুড়ে একটি ভিডিও ক্রমেই ভাইরাল হচ্ছে। যেখানে দেখা যাচ্ছে, এক যুবকের সঙ্গে বচসায় জড়িয়েছেন দেব। শুধু বচসা নয়। দেব ক্রমেই ওঅ যুবকের দিকে মারমুখী হয়ে তেড়ে যান। চলে মারধর ভিডিও-তে অশ্রাব্য কিছু কথাও উঠে আসে। দেখা যায়, ছবির অন্যান্য অভিমনেতা অভিনেত্রীরাও দেবকে আটকানোর চেষ্টা করছেন। তবে তাতে লাভের লাভ কিছু হয়নি। ভিডিও যতই ভাইরাল হচ্ছে, ততই উঠছে প্রশ্ন।
তবে এখনও জানা যায়নি , কেন হঠাৎ অভিনেতা চড়াও হন ওই যুবকের ওপর। কোন ঘটনার জেরে এমন কাণ্ড হয়। উল্লেখ্য, দেবকে এতদিন সত্তর এমএম এর স্ক্রিনেই অ্যাকশনে দেখা গিয়েছে। তবে তার বাইরে এই প্রথম জন সমক্ষে এমনভাবে দেখা গেল দেবকে।












Click it and Unblock the Notifications