নারী–পুরুষ বৈষম্য নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায়ের
নারী–পুরুষ বৈষম্য নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায়ের
সমাজ এগিয়ে গেলেও এখনও কোথাও যেন নারী–পুরুষ ভেদাভেদ রয়ে গিয়েছে। শিক্ষা থেকে শুরু করে বিভিন্ন কাজের ক্ষেত্রেই এই বৈষম্য প্রকটভাবে দেখা দেয়। এবার সেই নারী–পুরুষের ভেদাভেদ নিয়ে নেট দুনিয়ায় সরব হলেন অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায়। মঙ্গলবার তিনি তাঁর ফেসবুক পোস্টে মান্না দের একটি গানের লাইন উল্লেখ করে নারী–পুরুষের ভেদাভেদ নিয়ে সোচ্চার হয়েছেন। তাঁর পোস্টে উঠে এসেছে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির ভেতরকার রূপ।

ভাস্বরের পোস্টে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে মেয়েরা কীভাবে এই বৈষম্যের শিকার হন তা তুলে ধরেন। তিনি লেখেন, 'নারী পুরুষ সমান সমান মান্না দে গাইলেও আমাদের মানতে কষ্ট হয়।
আমি আমার কাজের জায়গার কথা বলতে পারি,এখানে অনেক মহিলা আছেন যারা ই.পি বা কস্ট্যুম ডিজাইনার বা কাস্টিং ডিরেক্টর, এদের নিয়ে নানা মন্তব্য সারাদিন সেটে শোনা যায়। কেউ বলছে বাবু ধরে কাজ পেয়েছে কেউ বলছে ছাড় তো ও কিচ্ছু জানেনা।
কেউ আবার তাদের আড়ালে বড় মাসি ছোট মাসি বলে ডাকছে। এক পাও এগোইনি আমরা উল্টে রোজ পিছিয়ে যাচ্ছি। আজে বাজে কথা ছেড়ে নিজেদের কাজে মন দিলে পুরো কাজটাই ভাল হবে, এটা বুঝবো কি কোনোদিনও?’
এক সংবাদমাধ্যমের কাছে ভাস্বর জানিয়েছেন যে মেয়েদের আজও কটুক্তি শুনতে হয়। অনেক অপমান–হেনস্থা সহ্য করে তাঁরা কাজ করছেন এই ইন্ডাস্ট্রিতে। ভাস্বর বলেন, 'অভিনয় জগতে অনেক মেয়েই রয়েছেন যাঁরা এক্সিকিউটিভ প্রোডিউসার বা কস্টিউম ডিজাইনার অথবা কাস্টিং ডিরেক্টর হিসেবে কাজ করেন। সারাদিন এঁদের নিয়ে সেটে নানান ধরনের মন্তব্য করা হয়। তাঁরা কীভাবে কাজ পেয়েছেন তা নিয়ে চলে মুখরোচক গল্প। সেই সব কথাই আমার কানে আসে। সেটে কা করা অন্যান্যদের মতে এই মেয়েরা বাবু ধরে কাজ পেয়েছেন আসলে কাজের কিছুই জানেন না এঁরা।’
ভাস্বর জানান যে শুটিং ফ্লোরে অভিনেতা থেকে কলাকুশলী সকলেই এই আলোচনায় যোগ দেন। এমনকী মহিলারাও ওই মহিলাদের কটাক্ষ করতে ছাড়েন না। অভিনেতার আক্ষেপ একজন মেয়েই অন্য মেয়ের সমালোচনা করলে সমাজ শুধরাবে কিভাবে। তিনি এও জানান যে সমাদের সমব ক্ষেত্রেই এই ভেদাভেদ রয়েছে তবে তিনি ননিজের ইন্ডাস্ট্রিকে বদলাতে চান। তাই জন্যই ফেসবুকে এই পোস্ট। ভাস্বরকে এই পোস্টে সমর্থন জানিয়েছেন অভিনেত্রী রূপা ভট্টাচার্য, পরিচালক রেশমি মিত্র। অনেক মহিলা নেটিজেনরাও ভাস্বরের পোস্টকে সমর্থন করেছেন।












Click it and Unblock the Notifications