ভাস্বর চট্টোপাধ্যায়ের কন্ঠ যেন অবিকল কঙ্গনা রানাওয়াত!‌ ভিডিও দেখে বিস্মিত নেট দুনিয়া

ভাস্বর চট্টোপাধ্যায়ের কন্ঠ যেন অবিকল কঙ্গনা রানাওয়াত

‌বলিউডের ড্রামা কুইন, বিতর্কিত অভিনেত্রী হিসাবেই পরিচিত কঙ্গনা রানাওয়াত। যে কোনও বিষয় নিয়ে মন্তব্য করায় তাঁর জুড়ি মেলা ভার। আর সেই মন্তব্য তখনই ভাইরাল যেমন হয় তেমনি তা বিতর্কেরও সৃষ্টি করে। অন্যদিকে রক্তে রয়েছে অভিড়য, তার পাশাপাশি অন্য তারকাদের বাচনভঙ্গি নকল করতেও দারুণ পারেন টলিউডের অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায়। তবে কঙ্গনা আর ভাস্বরের মধ্যে যোগসূত্রটা কোথায়?‌ আসলে সম্প্রতি অভিনেতা কঙ্গনা রানাওয়াতের কথা বলার ভঙ্গিমা হুবহু নকল করেছেন। শুনে বোঝার উপায় নেই কঙ্গনা নাকি ভাস্বর।

ভাস্বর চট্টোপাধ্যায়ের কন্ঠ যেন অবিকল কঙ্গনা রানাওয়াত!‌ ভিডিও দেখে বিস্মিত নেট দুনিয়া


২১ সেকেন্ডের এই ভিডিওটি পোস্ট করেছেন বৃহস্পতিবার রাতে। ভিডিওতে শ্রীকৃষ্ণভক্ত মীরা ধারাবাহিকের রাজ পুরোহিত ভৈরবনাথের লুকে দেখা যাচ্ছে ভাস্বরকে। ব্যাকগ্রাউন্ডে শোনা যায় কঙ্গনা রানাউতের কণ্ঠ। যাতে ঠোঁট মিলিয়েছেন ভাস্বর। কঙ্গনার ভঙ্গিতেই কথা বলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় নানান ধরনের পোস্ট করে থাকেন ভাস্বর। কিন্তু এই পোস্টটি যেন সকলের চেয়ে আলাদা। অভিনেতার এমন কৌতুক ভিডিও দেখে নেট দুনিয়ায় হাসির কলোরব উঠেছে। নেটিজেনদের কাছ থেকে পাওযা গিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। তবে সকলেই ভাস্বরের এই ভিডিও দেখে না হেসে থাকতে পারেননি। এখনও পর্যন্ত আড়াইশোর বেশি মন্তব্য পড়েছে এই ভিডিওটিতে।

প্রসঙ্গত, বলিউডের বিতর্কিত অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত বর্তমানে সোশ্যাল মিডিয়ায় দারুণভাবে জনপ্রিয় হয়ে উঠেছেন তাঁর খামখেয়ালী মন্তব্যের জেরে। কখনও সুশান্ত সিং রাজপুতের মৃত্যু নিয়ে আবার কখনও বা বলিউডের স্বজন পোষণ আবার কখনও মুম্বইকে পাক অধিকৃত কাশ্মীরের সঙ্গে তুলনা করে নিজেই বিপাকে পড়েছেন অভিনেত্রী। টুইটার থেকে তাঁকে নিষিদ্ধ করে দেওয়ার পরও এ ধরনের মন্তব্য করা থেকে নিজেকে বিরত রাখতে পারেননি কঙ্গনা রানাওয়াত।

গতমাসেই প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েছিলেন অভিনেতা ভাস্বর। হজমের সমস্যা প্রথমে মনে হলেও পরে চিকিৎসকের কাছে গিয়ে দেখা যায় বড়সড় সমস্যার সৃষ্টি হয়েছে শরীরে। আলট্রা সোনোগ্রাফি করে দেখা যায় ভাস্বরের পিত্তথলিতে একটি বড় পাথর রয়েছে। এরপরই চিকিৎসক সুমিত চৌধুরীর দ্বারস্থ হন ভাস্বর চট্টোপাধ্যায়। ল্যাপ্রোস্কপিক অস্ত্রোপচার করা হয়। সুমিতবাবু জানান, ভাস্বরের পিত্তথলিতে পচন ধরতে শুরু করেছিল। অস্ত্রোপচার না করলে প্রাণ সংশয় হতে পারত। তবে এখন ভাল আছেন ভাস্বর। আবার শুটিং ফ্লোরে ফিরেছেন।

মাঝে ভাস্বর তাঁর ফেসবুক পোস্টে আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি নিয়ে পোস্ট করেছিলেন। তালিবানি শসনের পাশাপাশি তিনি কাশ্মীর নিয়েও চিন্তিত। ফেসবুকে তাঁর প্রশ্ন, '‌কেন এই যুদ্ধ’‌।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+