৬০ বছর বয়সে দ্বিতীয়বার বিয়ে সারলেন অভিনেতা আশিস বিদ্যার্থী, পাত্রী কে জানেন?

বয়স যাই হোক না কেন, নতুন সঙ্গী পেতে কী আবার বয়সের দরকার হয় নাকি! ৬০ বছর বয়সেই বলিউড ও দক্ষিণের দাপুটে অভিনেতা আশিস বিদ্যার্থী করলেন কামাল। জামাইষষ্ঠীর দিন দ্বিতীয় বিয়ে সারলেন তিনি, সেই ছবি ইতমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, তবে ভাবছেন কাকে বিয়ে করেছেন, রূপালি বড়ুয়াকে বিয়ে করেছেন তিনি। তিনি কিন্তু অসমের মেয়ে। কলকাতার এক নামী ফ্যাশন হাউজে কর্মরতা তিনি।

অভিনেতা রূপালি বড়ুয়াকে বিয়ে করার আগে অভিনেত্রী-গায়িকা রাজশী বড়ুয়াকে বিবাহ করেছিলেন। অভিনেত্রী শকুন্তলার বড়ুয়ার কন্যা সঙ্গে বিয়ে হলেও সেই বিয়ে টেকিনি তাঁর। কলকাতার টালিগঞ্জে এক নামকরা ক্লাবে বসেছিল বিয়ের আসর। কেরলের ট্রাডিশন্যাল মুন্ডু বা ধুতি আর কুর্তায় দেখা মিলল আশিষের এবং সঙ্গে ছিল অসমের সাদা-লাল 'গামছায়’। বেশ সুন্দর লাগছিল অভিনেতাকে।

৬০ বছর বয়সে দ্বিতীয়বার বিয়ে সারলেন অভিনেতা আশিস বিদ্যার্থী


অন্যদিকে সোনালি পাড়ের সাদা মেঘলা চাদরে সাজলেন রূপালি। সঙ্গে ছিল কেরলের বিখ্যাত টেম্পল জুয়েলারি। চুল খোঁপা করে বাঁধা, হালকা মেকআপে ঝলমল করে উঠলেন আশিসের অর্ধাঙ্গিনী। ১৯৮৬ সালে অভিনয় সফর শুরু করেন আশিস বিদ্যার্থী। তিনশোটির বেশি ছবিতে অভিনয় করেছেন অভিনেতা। কাজ করেছেন ১১টি ভারতীয় ভাষার ছবিতে।

বর্তমানে ফুড ব্লগিংয়ের জন্য বেশ জনপ্রিয় অভিনেতা আশিস বিদ্যার্থী। নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন অনেক অনুগামীরাই।

৬০ বছর বয়সে দ্বিতীয়বার বিয়ে সারলেন অভিনেতা আশিস বিদ্যার্থী


বিয়ের অনুষ্ঠানে উপস্থিত দুই পরিবারের ঘনিষ্ঠ আত্মীয় থেকে বন্ধুরা, সুন্দর মুহূর্তে নবদম্পতিকে কিন্তু নাচতেও দেখা গেছে। ১৯৯৫ সালে অভিনেতা পার্শ্ব অভিনেতার চরিত্রে অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছিলেন। রূপালি না-রু-মেগের মালিক। বিবাহ অনুষ্ঠানে অসাধারণ লাগছিল আশিস ও রূপালি।


Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+