প্রেম জমে ক্ষীর! অঙ্কুশ- ঐন্দ্রিলার নতুন পোস্টটির ছবি ঘিরে হইচই সোশ্যাল মিডিয়ায়
অভিনেতা অঙ্কুশ হাজরার দীর্ঘদিনের বান্ধবী ঐন্দ্রিলা। টলিউড ইন্ডাস্ট্রিতে অন্যতম চর্চিত জুটি এই দুই তারকা।
অভিনেতা অঙ্কুশ হাজরার দীর্ঘদিনের বান্ধবী ঐন্দ্রিলা। টলিউড ইন্ডাস্ট্রিতে অন্যতম চর্চিত জুটি এই দুই তারকা। বাংলা ছবির অন্যতম খ্যাতনামা তারকা অঙ্কুশের সঙ্গে টেলি সিরিয়াল অভিনেত্রী ঐন্দ্রিলার সম্পর্ক ঘিরে বহু সময় বহু খবর উঠে এসেছে। আপাতত নতুন খবর, বর্ষামুখর দিনে তাঁরা দুজনে জমিয়ে ডেটিং করছেন!

অঙ্কুশের সাম্প্রতিক এক পোস্ট-এ ধরা পড়েছে তাঁদের সম্পর্কের উষ্ণতার দিকটি। ছবিতে দেখা যাচ্ছে এক রেস্তোরাঁতে ঐন্দ্রিলাকে আইসক্রিম খাওয়াতে ব্যস্ত অঙ্কুশ। ইনস্টাগ্রামে পোস্ট করা এই ছবিতে ইতিমধ্যেই ৩২ হাজার 'লাইক' পড়ে গিয়েছে। উল্লেখ্য, ফিটনেসের বিষয়ে অঙ্কুশ বেশ সচেতন। ততটাই ভাবনা চিন্তা করেন খাওয়া দাওয়া নিয়ে। কিন্তু ঐন্দ্রিলাকে আইসক্রিম খাওয়ানোর সময়ে যে ক্যালোরি নিয়ে বিন্দুমাত্র ভাবেননি তিনি , তা স্পষ্ট বোঝা যাচ্ছে!
বেশ কিছুদিন আগে গুঞ্জন ছিল, ঐন্দ্রিলা ও অঙ্কুশের মধ্যে সম্পর্ক তেমন ভালো নয়। তবে সেই পর্বকে পিছনে ফেলে আপাতত দুজনেই ব্যস্ত নিজের কাজে । একই সঙ্গে দিন যতই এগোচ্ছে ততই জমছে তাঁদের রসায়ন।












Click it and Unblock the Notifications