এবার ওয়েব সিরিজ ‘শিকারপুর’-এ সন্দীপ্তার সঙ্গে জুটি বাঁধছেন এই টলি অভিনেতা

এবার ওয়েব সিরিজ ‘শিকারপুর’-এ সন্দীপ্তার সঙ্গে জুটি বাঁধছেন এই টলি অভিনেতা

বিনোদন জগতের এক অনন্য নাম হল সন্দীপ্তা সেন! অত্যন্ত সুন্দরী ও জনপ্রিয় অভিনেত্রী হলেন তিনি। তার সুদক্ষ অভিনয় জোরেই তিনি সকল অনুগামীদের মনে বিশেষ জায়গা করে নিয়েছেন। ধারাবাহিক ছাড়াও বহু ওয়েব সিরিজে কাজ করতে দেখা গেছে অভিনেত্রীকে। এবারও তাঁর দেখা মিলবে ওয়েব সিরিজ 'শিকারপুর’-এ। তাঁর বিপরীতে এই প্রথমবার অভিনয় করবেন টলিউডের জনপ্রিয় অভিনেতা অঙ্কুশ হাজরা।

এবার ওয়েব সিরিজ ‘শিকারপুর’-এ সন্দীপ্তার সঙ্গে জুটি বাঁধছেন এই টলি অভিনেতা


এবার জি ফাইভের ওয়েব প্ল্যাটফর্মে আসছে নতুন ওয়েব সিরিজ শিকার। এই ওয়েব সিরিজে মুখ্য ভূমিকায় দেখা মিলবে অঙ্কুশ হাজরা, সন্দীপ্তা, দেবাশীষ মন্ডল, দেবেশ রায়চৌধুরী, কোরক সামন্ত, সায়ন ঘোষ, অনির্বাণ ভট্টাচার্য- সহ অন্যন্যারা।

ইতিমধ্যে অঙ্কুশ হাজরা নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে একটি সিরিজের একটি পোস্টার শেয়ার করেছেন। যা দেখে খুশি হয়েছেন অনুগামীরা। প্রথমবার অঙ্কুশের সঙ্গে এবার একসঙ্গে অভিনয় করবেন কৌশিক গঙ্গোপাধ্যায়। পরিচালক নির্ঝর মিত্র পরিচালনা করেছেন সিরিজটি। নতুন এই ওয়েব সিরিজ দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন সকলেই। ছবিটি শেয়ার করার পাশাপাশি অভিনেতা একটি ক্যপশনও লিখেছেন। আর মাত্র ২ দিন বাকি। ৬ তারিখ সিরিজটি মুক্তি পাবে।

অপরদিকে, চার প্রবাসী বাঙালির গল্প নিয়েই অনুগামীদের সামনে আসছেন অতনু ঘোষ। সিনেমার নাম 'আরও এক পৃথিবী’। ইতিমধ্যে সিনেমার প্রোমো মুক্তি পেয়েছে। ২০২২ সালে সিনেমাটি মুক্তি পাবে বলে জানানো হয়েছিল। তবে সেই সিদ্ধান্ত কিন্তু পরে বদলানো হয়েছিল। সিনেমাটি মুক্তি পাবে ফেব্রুয়ারি মাসের ৩ তারিখে। যেখবরে খুব উচ্ছ্বসিত হয়ে পড়েছেন অনুগামীরা।

২৭ বছরের এক প্রতীক্ষার জীবন ঘিরেই গল্প গড়ে উঠবে আসন্ন সিনেমার। আমাদের চারপাশে এমন অনেক মানুষ রয়েছেন যারা সর্বক্ষণ একটু নিরাপদ আশ্রয়ের জন্য ছুটে বেড়াচ্ছেন, যেখানে তারা শান্তিতে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারেন যেখানে তারা শান্তিতে একটু থাকতে পারেন। তেমনি ঘটনাকে কেন্দ্র করে গড়ে উঠছে এই সিনেমাটি। চার প্রবাসীর গল্প ফুটে উঠেছে এই সিনেমার মধ্যে দিয়ে। সিনেমায় অভিনয় করেছেন তাসনিয়া ফারিন। সেই সঙ্গে অনিন্দিতা বসু যাকে দেখা যাবে আয়েশা চরিত্রে। সেই সঙ্গে অভিনয় করবেন কৌশিক চট্টোপাধ্যায়। অরিত্র চট্টোপাধ্যায়ের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে সাহেব ভট্টাচার্যকে। সিনেমাটির পুরো শুটিং করা হয়েছে লন্ডনে। ছবিটির সঙ্গীত পরিচালনা করেছেন দেবজ্যোতি মিশ্র।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+