বন্দুক হাতে ঝলসে উঠল গুড্ডু পণ্ডিতের প্রথম ঝলক, আসর জমাতে আসছে মির্জাপুর সিজন-৩
বন্দুক হাতে ঝলসে উঠল গুড্ডু পণ্ডিতের প্রথম ঝলক, আসর জমাতে আসছে মির্জাপুর সিজন-৩
'অ্যাটাক মে ভি গান, ডিফেন্স মে ভি গান, হাম বানায়েঙ্গে মির্জাপুর কো...' হাতে ধরা বন্দুক আর 'ধাঁই ধাঁই' গুলি, সেই সঙ্গে বুলেটের থেকেও তীক্ষ্ণ সংলাপ, তার সঙ্গে জুটি বেঁধে 'কালিন ভাইয়া'র ক্ষুরধার বুদ্ধি আর একের পর এক দুষ্কর্ম নিয়ে তোলপাড় গোটা শহর। মির্জাপুর নামটা শুনলেই সকলের আগে চোখের উপর ভেসে ওঠে ঠিক এই দৃশ্য। আর দুই বছরের টানা অপেক্ষার ইতি টেনে আবার রাজ করতে আসছে মির্জাপুর সিজন-৩। সেখানে সামনে এল গুড্ডু পণ্ডিতের ফার্স্ট লুক।
স্বমহিমায় গুড্ডু পণ্ডিত
ভক্তরা অধীর আগ্রহে 'মির্জাপুর সিজন ৩'-এর জন্য অপেক্ষা করে রয়েছেন। সবাই এখন জানতে চান যে দ্বিতীয় সিজন থেকে গল্পের মোড় এবার কোন দিকে গড়াতে চলেছে। এছাড়াও, গুড্ডু ভাইয়া এবার কী করবে তা নিয়েও জল্পনা তুঙ্গে। এই সব প্রশ্নের মধ্যেই 'মির্জাপুর সিজন ৩' এর ফার্স্ট লুক সামনে আনলেন স্বয়ং গুড্ডু পণ্ডিত, ওরফে আলি ফজল।
আলি ফজলের প্রথম ঝলক
নিজের স্যোশাল মিডিয়া সাইটে 'মির্জাপুর সিজন-৩'এর ফার্স্ট লুক প্রকাশ্যে আনলেন খোদ আলি ফজল। সেখানে তাঁকে সম্পূর্ণ ডার্ক শেডে দেখা গিয়েছে। চুল ছোট করে ছাঁটা, চিরাচরিত কালো শার্ট আর হাতে সেই লাঠি, চেয়ারে বসে রীতিমত রাজার মত বসে রয়েছেন গুড্ডু পণ্ডিত। আর এই লুক দেখে রীতিমত উত্তেজনআর পারদে ফুটছেন দর্শকরা। অ্যাকশন থ্রিলার ওয়েব সিরিজ 'মির্জাপুর'এর প্রথম দুটি সিরিজ সুপারহিট হওয়ার পর দর্শকরা পরবর্তী সিজনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আসছিলেন। আর সেখানেই এই প্রথম ঝলক সামনে আসতেই উত্তেজনার পারদ চড়ছে সকলের মনে।

গুড্ডুর ক্যাপশন
স্যোশাল মিডিয়ায় গুড্ডু পণ্ডিতের ভয়ঙ্কর লুক শেয়ার করেছেন অভিনেতা আলি ফজল। আর সেখানে ক্যাপশনে তিনি লিখেছেন, 'লাঠি লক্কর নয়, এবার নীচ থেকে জুতো আর উপর থেকে বন্দুক ফায়ার করা হবে। হাত লাগাও আর পয়সা কামাও। গুড্ডু ফিরে আসছে।' সেই সঙ্গে তিনি লিখেছেন, শুটিং আর রিহার্সাল শুরু হয়ে গিয়েছে। বন্দুক হাতে আলি ফজলের এই লুক নিয়ে এই মুহূর্তে চর্চা তুঙ্গে।

সেলিব্রিটিদের প্রতিক্রিয়া
গুড্ডু পণ্ডিত হিসেবে আলি ফজলের এই লুক নিয়ে নানা রকমের প্রতিক্রিয়া দিয়েছেন সেলিব্রিটিরা। গোলু গুপ্তার চরিত্রে অভিনয় করা অভিনেত্রী শ্বেতা ত্রিপাঠী মন্তব্য করেছেন, 'সকলে অপেক্ষায় রয়েছি', অভিনেতা অরুণোদয় সিং লিখেছেন- 'ব্যাং ব্যাং।' অন্যদিকে, আলি ফজলের 'লেডি লাভ' রিচা চাড্ডা হার্ট ইমোজি পোস্ট করেছেন। অভিনেত্রী আমাইরা দস্তুরও গুড্ডু ভাইয়াকে স্বাগত জানিয়েছেন।












Click it and Unblock the Notifications