বলিউড খিলাড়ি কত টাকায়, কার কাছে তাঁর আন্ধেরির ফ্ল্যাট বিক্রি করলেন?

বলিউড খিলাড়ি কত টাকায়, কার কাছে তাঁর আন্ধেরির ফ্ল্যাট বিক্রি করলেন?

বলিউডের জনপ্রিয় অভিনেতা অক্ষয় কুমার। অভিনয় ছাড়াও সম্পত্তিতে বিনিয়োগ করতেও বেশ ভালোবাসেন তিনি। শুধু ভারতেই নয় বিদেশেও বহু সম্পত্তি কিনেছেন এই অভিনেতা। সম্প্রতি জানা গিয়েছে, অক্ষয় কুমার অতীতে আন্ধেরি পশ্চিম এলাকায় একটি সম্পত্তি বিক্রি করেছেন। খবর অনুযায়ী, অভিনেতা এই অ্যাপার্টমেন্টটি আরমান এবং আমান মালিকের বাবা ডাব্বু মালিকের কাছে বিক্রি করেছেন।

বলিউড খিলাড়ি কত টাকায়, কার কাছে তাঁর আন্ধেরির ফ্ল্যাট বিক্রি করলেন?

৬ কোটি টাকাতে এই ফ্ল্যাট বিক্রি করেছেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার। ডাব্বু মালিক ও অক্ষয় কুমারের মধ্যে এই চুক্তিটি ২০২২ সালের অগাস্টে হয়েছিল। উল্লিখিত সম্পত্তিটি আন্ধেরি পশ্চিমের ট্রান্সকন ট্রায়াম্ফ - টাওয়ার ১-এ অবস্থিত। এই ফ্ল্যাটটি ১,২৮১ বর্গফুট + ৫৯ বর্গফুট। অক্ষয় কুমার এই সম্পত্তিটি ২০১৭ সালের নভেম্বরে ৪.১২ কোটি টাকায় কিনেছিলেন। শুধু তাই নয়, তিনি ২০১৭ সালে আরও তিনটি সম্পত্তি কিনেছিলেন, যার মোট মূল্য ছিল ১৫.১ কোটি টাকা। এছাড়া অক্ষয় কুমার ও টুইঙ্কেল খান্নার নামে আরও অনেক সম্পত্তি রয়েছে।

মুম্বাইয়ের সৈকতের বিপরীতে জুহুতে অক্ষয় কুমারের বিলাসবহুল বাড়ি আছে। যা দেখার মতো। এই বাড়ির অভ্যন্তরটি নিজের মনের মতো করে তৈরী করেছেন অভিনেতার স্ত্রী টুইঙ্কেল খান্না। এই বাড়িট দেখার পরে অনেকেই অবাক হয়েছেন।

বলা বাহুল্য, 'রক্ষা বন্ধন' মুক্তির মাত্র ২২ দিন পর আরেকটি ছবি নিয়ে দর্শকের সামনে এলেন তিনি। ২০২২ সালে সিনেমা ' কাটপুতুলি'। যেখানে অভিনয় করেছেন অক্ষয় কুমার। সিনেমাটি মুক্তি পাওয়ার অনুগামীদের খুব পছন্দ হয়েছে মুভিটি। তাঁরা জানিয়েছেন, তাঁরা আবার নতুন ভাবে অভিনেতাকে পেয়েছেন। তবে এটি বড় পর্দায় মুক্তি পায়নি, পেয়েছে Disney+ Hotstar এ। এই ছবির পরিচালনা করেছেন রণজিৎ তিওয়ারি। অভিনয়ে অক্ষয় কুমার ছাড়াও থাকবেন রকুল প্রীত সিং, সরগুন মেহতা , চন্দ্রচূড় সিং।

চলতি বছরে প্রথমে বচ্চন পান্ডে, তারপর সম্রাট পৃথ্বীরাজ ও রক্ষা বন্ধন সিনেমায় অভিনয় করেছেন বলিউড অক্ষয় কুমার। অভিনেতার তিনটি ব্যাক-টু-ব্যাক ছবি বক্স অফিসে তেমনভাবে সাফল্য লাভ করতে পারেনি। তবে হাল ছাড়েননি খিলাড়ি কুমার। তার হাতে রয়েছে এখনও অনেকগুলি ছবি। দেখা যাক সেগুলি সাফল্য লাভ করে কিনা। ক্যাপসুল গিল, সিংঘম ৩, সেলফি, রামসেতু সিনেমায় অভিনয় করবেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+