‘সেলফি’ প্রকাশের আগেই নিজস্বী তুলে বিশ্ব রেকর্ড গড়লেন অক্ষয়, ৩ মিনিটে কটা ছবি তুললেন?

বর্তমানে ‘সেলফি’ সিনেমার জন্য খবরের শিরোনামে রয়েছেন অভিনেতা। এই প্রথমবার মালায়ালাম সিনেমার রিমেক ছবিতে একসঙ্গে কাজ করেছেন অক্ষয় কুমার ও ইমরান হাশমি।

বলিউডের জনপ্রিয় অভিনেতা হলেন অক্ষয় কুমার। বর্তমানে 'সেলফি’ সিনেমার জন্য খবরের শিরোনামে রয়েছেন অভিনেতা। এই প্রথমবার মালায়ালাম সিনেমার রিমেক ছবিতে একসঙ্গে কাজ করেছেন অক্ষয় কুমার ও ইমরান হাশমি। সেই সিনেমার প্রচারের কারণেই বর্তমানে মুম্বইতে রয়েছেন অভিনেতা। আর সেখানেই তিন মিনিটে সর্বাধিক সংখ্যক সেলফি তুলেছেন অক্ষয় কুমার।

‘সেলফি’ প্রকাশের আগেই নিজস্বী তুলে বিশ্ব রেকর্ড গড়লেন অক্ষয়, ৩ মিনিটে কটা ছবি তুললেন?

৩ মিনিটে ১৮৪ টি সেলফি তুলে গিনেস বুকে নাম তুললেন অভিনেতা। ফটোগ্রাফারদের রেকর্ড ভেঙ্গেছেন অভিনেতা। ২০১৮ সালের ২২ জানুয়ারি কার্নিভাল ড্রিম ক্রুজে আমেরিকার জেমস স্মিথ ৩ মিনিটে ১৬৮ টি সেলফি তুলেছিলেন, শুধু তাই নয়, গ্লোবাল আইকন ও হলিউড অভিনেতা ড্যোয়েন জনসনকে লন্ডনে স্যান অ্যান্ড্রিজের প্রিমিয়ারে তিন মিনিটে ১০৫ টি সেলফি তুলেছিলেন।

অভিনেতা সেলফি তোলার প্রসঙ্গে বলেন, আমি সেলফির এই বিশ্বে রেকর্ড ভেঙ্গে খুব খুশি, তাঁর থেকেও বেশি খুব এটি আমার ভক্তদের জানাতে পেরে। আমি জীবনে যা পেয়েছি বা করেছি তা আমার ভক্তদের অগাধ ভালোবাসা থেকে করেছি। তাদের ভালোবাসা আর সমর্থন ছাড়া আমার পক্ষে কিছু করা সম্ভব ছিল না। আমি আন্তরিকভাবে সকলকে প্রণাম জানাচ্ছি।

২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত মালায়লাম সিনেমা ড্রাইভিং লাইসেন্স সিনেমার রিমেক হল সেলফি। এই সিনেমায় অক্ষয় কুমার ছাড়াও অভিনয় করতে দেখা যাবে নুসরত ভারুচা, ইমরান হাশমি-সহ অন্যান্যদের। সিনেমাটি মুক্তি পাবে ২৪ ফেব্রুয়ারি।, অক্ষয়কে ওএমজি ২ সিনেমায় অভিনয় করতে দেখা যাবে। ওমাইগড-এও দেখা মিলবে অভিনেতার। সলমন খান, ক্যাটরিনা কাইফের সঙ্গে অক্ষয় ও ইমরান কে দেখা যাবে টাইগার-৩ সিনেমায়। গতত ২২ জানুয়ারি প্রকাশ্যে এসেছে 'সেলফি' ছবির ট্রেলার। অক্ষয় কুমার সেই ট্রেলার নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন।

উল্লেখ্য, রামসেতুতে অভিনয় করে সকলের মন জয় করেছিলেন অক্ষয় কুমার। অ্যাকশন, থ্রিলার এবং রোমাঞ্চে ভরপুর। সিনেমার ট্রেলার দেখে এটা বোঝা যাচ্ছে অক্ষয় কুমারের অভিনয়ও অসাধারণ। ট্রেলারের শুরুতেই দেখা যাচ্ছে রামের নামে এই দেশ চলে। কিন্তু সরকার সুপ্রিম কোর্টে রাম সেতু ভাঙার দাবি জানিয়েছে। এই সবের মধ্যে, 'রাম সেতু'-এর সন্ধানে অক্ষয় কুমারকে কী কী অসুবিধার মুখোমুখি হতে হবে, তার আভাস পাওয়া গেছে ট্রেলারে। ছবিটির ট্রেলার অবশ্যই মানুষকে উত্তেজিত করে তুলছে। বলিউড ছবির মতো 'রাম সেতু'-এর অ্যাকশন দৃশ্য ও অ্যানিমেশন খুব একটা বিশেষ নয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+