Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ধৃত রূপা দত্তের সঙ্গে কি সম্পর্ক অভিনেতা অঙ্কুশ হাজরার?‌ সোশ্যাল মিডিয়ায় নিজেই জানালেন সেই কথা

ধৃত রূপা দত্তের সঙ্গে কি সম্পর্ক অভিনেতা অঙ্কুশ হাজরার?‌ সোশ্যাল মিডিয়ায় নিজেই জানালেন সেই কথা

কলকাতা আন্তর্জাতিক বইমেলা প্রাঙ্গন থেকে পকেটমারির অভিযোগে শনিবার গ্রেফতার করা হয় বলিউড–টলিউডের একদা অভিনেত্রী রূপা দত্তকে। টলিউডের একাধিক জনপ্রিয় সিনেমা এবং বলিউডের সিরিয়ালে অভিনয় করেছেন তিনি। কিন্তু এই রূপা দত্তের সঙ্গে টলিউডের জনপ্রিয় অভিনেতা অঙ্কুশ হাজরার কি সম্পর্ক জানেন কি?‌ সোমবার ইনস্টাগ্রামে অঙ্কুশ সেই কথাই জানালেন।

ধৃত রূপা দত্তের সঙ্গে কি সম্পর্ক অভিনেতা অঙ্কুশ হাজরার?‌ সোশ্যাল মিডিয়ায় নিজেই জানালেন সেই কথা

এদিন অঙ্কুশ তাঁর ইনস্টাগ্রাম পোস্টে একটি ভিডিও শেয়ার করেছেন। যেখানে দেখা গিয়েছে অঙ্কুশ অভিনেত্রী তথা ধৃত রূপা দত্তের সঙ্গে সমুদ্রের তীরে গান গাইছেন। ক্যাপশনে অঙ্কুশ লিখেছেন, '‌এখনও মনে আছে আমার প্রথম সিনেমা যখন আমার ওয়ালেটে পর্যাপ্ত টাকা থাকত না।’‌ এরপর অঙ্কুশ হ্যাশট্যাগ ব্যবহার করে ভগবানকে ধন্যবাদও জানান। আসলে এখানে অঙ্কুশ তাঁর প্রথম সিনেমা কেল্লা ফতে–এর অভিনেত্রী রূপা দত্তকেই উল্লেখ করেছেন। যিনি পকেটমারির জন্য গ্রেফতার হয়েছেন শনিবার। অঙ্কুশের প্রথম সিনেমা‌ কেল্লাফতে এই রূপা দত্তের সঙ্গে। রূপা দত্তকে কটাক্ষ করেই অঙ্কুশের যে এই পোস্ট তা বলাই বাহুল্য।

ইতিমধ্যে রূপা দত্তের জেল হেফাজতের মেয়াদ বাড়ানো হয়েছে। কোনও চক্রের সঙ্গে তিনি যুক্ত রয়েছেন কি না, তাও জানার চেষ্টা চলছে। প্রসঙ্গত, শনিবার রাতে বইমেলায় তাঁকে দেখে সন্দেহ হয় টহলদারি রত পুলিশদের। সেখানেই তাঁরা দেখতে পান যে কয়েকটা মানিব্যাগ ডাস্টবিনে ফেলে দিচ্ছেন ঐ বলি অভিনেত্রী। এরপরই তাঁর থেকে উদ্ধার হয় আরও কয়েকটি মানিব্যাগ ও নগদ ৭৫ হাজার টাকা।

বলিউড থেকে টলিউড এমনকি রাজনৈতিক মহলেও রূপার অবাধ বিচরণ। ২০২০ সালে পরিচালক অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে অশ্লীল মেসেজ পাঠানোর অভিযোগ তুলেছিলেন রূপা। সে সময় মি টু আন্দোলনে অনুরাগের বিরুদ্ধে সরব হয়েছিলেন তিনি। কিন্তু পরে জানা যায়, একই নামের অন্য এক ব্যক্তির সঙ্গে কথা বলছিলেন রূপা। সেই ব্যক্তি আর বলি পরিচালক দুজন আলাদা। এছাড়াও 'জয় মা বৈষ্ণদেবী’ বলে একটি হিন্দি ধারাবাহিকে মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি।


More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+