২০১৯ -এর অস্কারে বাজিমাত 'বোহেমিয়ান র্যাপসোডি'র রামি মালেকের! দেখুন সেরার তালিকা
৯১ তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের মঞ্চে এদিন ছিল চাঁদের হাট। ২৪ টি ক্যাটেগোরির আওতায় এদিন সেরার সেরাদের বেছে নিয়েছে অ্যাকাডেমি অ্যাওয়র্ডস।
৯১ তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের মঞ্চে এদিন ছিল চাঁদের হাট। ২৪ টি ক্যাটেগোরির আওতায় এদিন সেরার সেরাদের বেছে নিয়েছে অ্যাকাডেমি অ্যাওয়র্ডস। লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে এই আসর মাতালেন 'বোহেমিয়ান র্যাপসোডি'র রামি মালেক থেকে 'অ্যা স্টার ইজ বর্নে'র ব্র্যাডলি কুপাররা। একনজরে দেখে নেওয়া যাক সেরার তালিকা।
|
সেরা অভিনেতা
'বোহেমিয়ান র্যাপসোডি ' ছবিতে দর্শক মন জয় করে নিয়েছিলেন অভিনেতা রামি মালেক। আর অস্কারের মঞ্চেও সেরার শিরোপা জয় করে নিলেন তিনি। ২০১৯ সালের সেরা অভিনেতার পুরস্কার উঠল রামে মালেকের হাতে।
|
সেরা অভিনেত্রীর শিরোপা
২০১৯ সালের সেরা অভিনেত্রীর পুরস্কারে ভূষিত হলেন 'দ্য ফেভারিট' ফিল্মের অলিভিয়া কোলম্যান। কুইন অ্যানের চরিত্রে ছবিতে অভিনেত্রী মন জিতে নিয়েছিলেন অনেকেরই।

সেরা সহ অভিনেত্রী
সেরা সহ অভিনেত্রীর শিরোপা জিতে নিয়েছেন রেজিনা কিং । সেরা পার্শ্ব অভিনোর সম্মান পেয়েছেন মাহেরশলা আলি,'গ্রিন বুক' ছবির জন্য। সেরা ডক্যুমেন্ট্রির সম্মান পেয়েছে 'ফ্রি সোলো'। সেরা মেকআপ ও হেয়ার স্টাইলিস্ট হিসাবে সম্মান পেয়েছেন ভাইস।
|
সম্মানিত লেডি গাগা
'বেস্ট অরিজিনাল সং' ক্যাটেগোরিতে সেরার তকমা জিতে নেয়, 'অ্যা স্টার ইজ বর্ন।' লেডি গাগা, ব্র্যাডলি কুপার এই গানটি মঞ্চে লাইভ পারফরম্যান্সে তুলে ধরেছেন। 'অ্যা স্টার ইজ বর্ন' ছবির জন্য তিনি জিতে নেন এই সম্মান।
|
সেরার তালিকায় ভারতীয়!
ভারতীয় মহিলাদের ওপর তৈরি স্বল্প দৈর্ঘ্যের তথ্যচিত্র 'পিরিয়ড দ্য এন্ড সেন্টেন্স' জিতে নিল অস্কার। ভারতের মহিলাদের এই বিষয়টি নিয়ে কত ধরনের সমস্যার মুখোমুখি হতে হয় তাই তথ্যচিত্রে তুলে ধরার চেষ্টা হয়েছে।
|
সেরা সিনেম্যাটোগ্রাফি
সেরা ছবি হিসাবে বেছে নেওয়া হয়েছে 'গ্রিন বুক'কে।সেরা সিনেম্যাটোগ্রাফির সম্মান পেয়েছেন আলফান্সো কুয়ারন, 'রোমা' ছবির জন্য তিনি এই সম্মান পেয়েছেন। এছাড়াও সেরা শব্দ সম্পাদনার জন্য সম্মানিত 'বোহেমিয়ান র্যাপসোডি' । সেরার সেরা সম্পাদনার জন্যও সম্মানিত 'বোহেমিয়ান র্যাপসোডি'। এছাড়াও অরিজিনাল স্ক্রিন প্লের ক্যাটেগোরিতে সেরার তকমা পেয়েছে 'গ্রিন বুক'। ভিজ্যুয়াল এফেক্টে সেরার সেরা হিসাবে বেছে নেওয়া হয়েছে 'ফার্স্ট ম্যান'কে।












Click it and Unblock the Notifications