দুই বাঙালি 'হার্টথ্রব'একই ছবিতে! যিশু-আবিরের ছবি ঘিরে জল্পনা
দু'জনের অভিনয়ের মুন্সিয়ানা বাঙালি দর্শক দেখেছে। ভিন্ন ছবিতে দু'জনেই ব্যোমকেশের ভূমিকায় অভিনয়ের দাপট দেখিয়েছেন। এবার দুই 'ব্যোমকেশ'কে সম্ভবত একই ছবিতে স্ক্রিন শেয়ার করতে দেখবে বাঙালি।
দু'জনের অভিনয়ের মুন্সিয়ানা বাঙালি দর্শক দেখেছে। ভিন্ন ছবিতে দু'জনেই ব্যোমকেশের ভূমিকায় অভিনয়ের দাপট দেখিয়েছেন। এবার দুই 'ব্যোমকেশ'কে সম্ভবত একই ছবিতে স্ক্রিন শেয়ার করতে দেখবে বাঙালি।

সূত্রের খবর, মৈনাক ভৌমিকের আসন্ন ছবিতে অভিনয় করছেন যিশু ও আবির। এই নভেম্বরের শেষ থেকেই সেই ছবির শ্যুটিং সম্ভবত শুরু করতে চলেছেন মৈনাক। তবে ছবির গল্প, বা দুই তারকার চরিত্র সম্পর্কে মোটেও মুখ খুলতে রাজি নন পরিচালক মৈনাক ভৌমিক। দুই তারকাকে তিনি কোন গল্পের বুনোটে ধরতে চলেছেন তা নিয়ে কৌতহল রয়েছে টলিউডের আনাচকানাচে।
এরমধ্যে যিশু আপাতত ব্যস্ত অপর্ণা সেনের নতুন ছবি নিয়ে। তবে মৈনাকের ছবির স্ক্রিপ্ট যে তাঁকে আকর্ষণ করেছে , তা জানাতে ভোলেনি যিশু। ছবির গল্পও বেশ চমকপ্রদ বলে জানিয়েছেন যিশু। আবিরের সঙ্গে অভিনয় নিয়ে উচ্ছ্বসিত যিশু এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে জানান, 'মনে হয় আমাদের একসঙ্গে দেখতে ভালোই লাগবে দর্শকের।'

Click it and Unblock the Notifications