আপনি কি আবির চট্টোপাধ্যায়ের ভক্ত! এই ভিডিও কিছুতেই মিস করবেন না
চলচ্চিত্রে তিনি মনজয় করেছেন অনেকের। ব্যোমকেশ থেকে ফেলুদার চরিত্রে তিনি কিশোর মন জয় করেছেন। আর নারী হৃদয়ের অন্তঃপুরে যে তিনি কতটা জায়গা দখল করে আছেন, তা নতুন করে বলার কিছু নেই!
চলচ্চিত্রে তিনি মনজয় করেছেন অনেকের। ব্যোমকেশ থেকে ফেলুদার চরিত্রে তিনি কিশোর মন জয় করেছেন। আর নারী হৃদয়ের অন্তঃপুরে যে তিনি কতটা জায়গা দখল করে আছেন, তা নতুন করে বলার কিছু নেই!

এবার সেই আবির চট্টোপাধ্যায়ই ফের সংবাদ শিরোনামে। অনিরুদ্ধ রায়চৌধুরীর শর্টফিল্ম 'মায়া'তে অভিনয় করেছেন আবির। এই প্রথম কোনও শর্টফিল্মে দেখা যাচ্ছে এই অভিনেতাকে। তাঁর সঙ্গে শর্টফিল্মে রয়েছেন দক্ষিণী তারকা পদ্মপ্রিয়া। ছবিতে পদ্মপ্রিয়ার চরিত্রটিই মায়া। যাঁকে ঘিরে আবর্তিত হয়েছে গল্পের নিউক্লিয়াস।
এই গল্প মায়া ও অঞ্জনের। গল্পে অঞ্জনের চরিত্রে রয়েছেন আবির চট্টোপধ্যায়। এক ফোনের কথাবার্তা নিয়ে এগিয়েছে ছবির গল্প। বাস্তবের কথাবার্তা আর ফোনের আড়ালের মানুষটির কণ্ঠ, এক জটিল 'মায়া'য় বেঁধে ফেলে গল্পের মায়াকে। আর সেই নিয়েই এই ছবির চিত্রনাট্য।

Click it and Unblock the Notifications