আবির চট্টোপাধ্যায়ের 'ফ্ল্যাট নম্বর ৬০৯'-তে কী চলছে! জানেন

বাংলা ছবিতে একটা সময়ে ভুতের গল্প নিয়ে ফিল্ম প্রায় দেখায় যায়নি। অথচ বৃষ্টির রাত হোক কিংবা শীতের একাকী সন্ধ্যে, বাঙালির সবচেয়ে প্রিয় বিষয় হল ভূতের গল্প।

বাংলা ছবিতে একটা সময়ে ভুতের গল্প নিয়ে ফিল্ম প্রায় দেখায় যায়নি। অথচ বৃষ্টির রাত হোক কিংবা শীতের একাকী সন্ধ্যে, বাঙালির সবচেয়ে প্রিয় বিষয় হল ভূতের গল্প। আড্ডা থেকে গল্পের বই , সমস্ত ক্ষেত্রেই ভূতের গল্পের জুড়ি মেলা ভার! আর বাঙালির সেই আবেগকে নিয়ে এবার আসছে নয়া ফিল্ম 'ফ্ল্যাট নম্বর ৬০৯'।

আবির চট্টোপাধ্যায়ের ফ্ল্যাট নম্বর ৬০৯-তে কী চলছে! জানেন

'ফ্ল্যাট নম্বর ৬০৯' ছবিটিতে অভিনয়ে করছেন আবির চট্টোপাধ্যায়। সঙ্গে রয়েছেন অভিনেত্রী তনুশ্রী। ছবির পরিচালনা করেছেন অরিন্দম ভট্টাচার্য। আর মুক্তি পেয়ে গিয়েছে ছবির পোস্টারও। ছবির পোস্টার থেকে স্পষ্টই বোঝা যাচ্ছে ছবিতে কোনও অলীক রহস্যময়তা রয়ে গিয়েছে। যা উন্মোচিত করতে পারার গল্পই 'ফ্ল্যাট নম্বর ৬০৯'।

ছবিতে অবির চট্টোপাধ্যায় ছাড়াও রয়েছেন সৌমিত্র চট্টোপাধ্যায়, মমতা শংকর, খরাজ মুখোপাধ্য়ায়, রুদ্রনীল ঘোষ। ছবির টিজারও খুব শিগগিরিই লঞ্চ হতে চলেছে বলে খবর। জানা গিয়েছে, আগামী মে মাসে এই ছবি মুক্তি পাবে বলে জানা গিয়েছে। আপাতত ছবির পোস্টার নিয়ে উচ্ছসিত গোটা টিম।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+