বলিউডে ৫০ বছরের সফর পূর্ণ অমিতাভের, বাবাকে মর্মস্পর্শী চিঠি লিখলেন অভিষেক
বলিউডে ৫০ বছরের সফর পূর্ণ অমিতাভের, বাবাকে মর্মস্পর্শী চিঠি লিখলেন অভিষেক
১৯৬৯ সালে সাত হিন্দুস্তানি দিয়ে বলিউডে সফর শুরু করেছিলেন অমিতাভ বচ্চন। দেখেতে দেখতে ৫০ বছর পার হয়ে গিয়েছে। এই ৫০ বছরের বলিউডের কেরিয়ারে উত্থান পতনও কম আসেনি বিগ বি-র জীবনে। শাহেনশাহের পথে কখনও সাফল্য এসেছে আবার কখনও বড় ধাক্কাও এসেছে। পাঁচ দশকের এই বলিউডের ফিল্মি কেরিয়ারে এই দীর্ঘ সাফল্যের রেশ এখনও চলছে।

বাবার এই দীর্ঘ ফিল্মি কেরিয়ারে একভাবে টিকে থাকার সাফল্যকে কুর্নিস জানিেয় মর্মস্পর্শী চিঠি লিখেছেন অভিষেক বচ্চন। ইনস্টাগ্রামে আবার সেই চিঠি শেয়ারও করেছেন তিনি। তারসঙ্গে বাবার পুরনো দিনের একটি ছবিও পোস্ট করেছেন অভিষেক। তিনি লিখেছেন, 'শুধু ছেলে হিসেবে নয়, একজন অভিনেতা এবং অনুরাগী হিসেবে আমরা তোমার মহানুভবতায় ধন্য হয়ে গিয়েছি। শুধু ৫০ বছরের এই কর্মজীবন নয় আরও কয়েক দশকের সিনেমা প্রেমীরা বচ্চন জমানার কথা মনে রাখবে। বলিউডে ৫০ বছরের কেরিয়ার পূরণ করার জন্য পা তোমাকে শুভেচ্ছা জানাই।'
শুধু অভিষেক নন, অমিতাভ বচ্চনকে তাঁর এই সাফল্যের জন্য শুভেচ্ছা জানিয়েছেন একাধিক অভিনেতা অভিনেত্রীরা। এছাড়া সিনে প্রেমী এবং বচ্চন অনুরাগীরা তো রয়েইছেন।












Click it and Unblock the Notifications