শেষ ছবিতে নায়ক রূপেই ফিরে আসছেন অভিষেক চট্টোপাধ্যায়
সময়টা ৯০-এর দশক। একের পর এক ছবি সুপারহিট। বাঙালি মনে তখন তিনি জীবন্ত কার্তিক। এককথায় 'হার্টথ্রব' হয়ে অঠেন যুবতীদের মধ্যে। তাঁকে এক ঝলক দেখার জন্য ঘণ্টার পর ঘণ্টা স্টুডিয়ো পাড়ার বাইরে অপেক্ষা করে দাঁড়িয়ে থাকতেন সিনেপ্রেমী ও অনুরাগীরা। তিনি অভিষেক চট্টোপাধ্যায়। একটা দুটো নয়, পরপর প্রায় ১০টি সিনেমায় অভিনয়, আর তারমধ্যে প্রায় প্রতিটিই সুপারহিট। বাংলা সিনেমার দুর্দিনে তিনিও ছিলেন সেই তালিকায় যেখানে তখনকার নায়ক নায়িকাদের নাম ছিল সামিল। কিন্তু তারপরেই ছন্দ পতন। তবে এবার এক নজির বিহীন ঘটনা ঘটতে চলেছে সদ্য প্রয়াত এই নায়ককে নিয়ে।

এই মাত্র কয়েকদিন হল সকলকে ছেড়ে আচমকাই চলে গিয়েছেন একদা বাংলা সিনেমার 'চকলেট বয়' অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়। সাত সকালে ঘুম থেকে উঠেই সেই খবরে হতবাক হওয়া তো বটেই, সেইসঙ্গে মেনে নিতেও যথেষ্ট বেগ পেতে হয়েছিল বাংলা বিনোদন জগতের সকল কলাকুশলীদের। শুধু তাই নয়, অভিষেকের এই চলে যাওয়া নিয়ে বাক্যহারা হতেও দেখা গিয়েছে তাঁর বহু সহকর্মিদের। কিন্তু এবার ফিরে আসতে চলেছেন অভিষেক চট্টোপাধ্যায়।
এই পৃথিবী ছেড়ে যারা চলে যান তাঁরা আর ফিরে আসেননা কখনও। কিন্তু শেষ বারের মত ফিরে আসতে চলেছেন অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়। তাঁর প্রয়াণের পর মুক্তি পেতে চলেছে তাঁর শেষ ছবি। অভিষেক চট্টোপাধ্যায়ের এই শেষ ছবির নাম 'পঞ্চভুজ'। আর এখানে তাঁর চরিত্রের নাম রাঘব। খুব শীঘ্রই সকলের সামনে আসতে চলেছে অভিষেকের শেষ ছবি 'পঞ্চভুজ'এর ট্রেলার। যেখানে অন্তিমবার তাঁকে দেখতে পাবেন ভক্তরা।
সৌমেন চট্টোপাধ্যায়ের প্রযোজনায় খুব তাড়াতাড়ি বড় পর্দায় আসতে চলেছে 'পঞ্চভুজ'এর ট্রেলার, এরপর আসবে এই সিনেমার গান ও পোস্টারও। পরিচালক রাণা বন্দ্যোপাধ্যায় তৈরি করেছেন এই ফিল্ম, এবং কাহিনী ও চিত্রনাট্যও তাঁর লেখা। আশ্রম ও তাঁর বাসিন্দাদের ঘিরে গল্প তৈরি হয়েছে। যেখানে অনাথ শিশুদের পড়াশোনা করাবেন রাঘব। তাঁর এই স্বপ্নের মাঝে হঠাৎ করেই জীবনে আসবে সংকট। সেখান থেকে কি তিনি বেড়িয়ে আসতে পারবেন? যা নিয়ে আবর্তিত হবে গল্প। এই ছবিতে অভিনয় করেছেন সোমা বন্দ্যোপাধ্যায়, কণীনিকা বন্দ্যোপাধ্যায়।
আচমকা চলে যাওয়ার পর বাস্তবের সঙ্গে এখনও মানিয়ে নিতে অসুবিধা হচ্ছে তাঁর পরিবারের। সদ্য ক্লাস সেভেনে উঠেছে অভিষেক-কন্যা সাইনা চট্টোপাধ্যায়। অভিষেক তাকে ডল বলেই ডাকতেন আদর করে। বাবার সব কাজ সেরে স্কুল যেতে শুরু করল সাইনা। আর তার আগে অভিষেকের ছবির সামনে দাঁড়িয়ে তাঁকে জড়িয়ে ধরতে দেখা গেছে সাইনাকে। আর এই ছবি দেখে আবার চোখে জল নেটিজেন থেকে ভক্ত সকলের চোখেই।












Click it and Unblock the Notifications