অমিতাভ-জয়ার বিবাহবার্ষিকীতে অভিষেকের শুভেচ্ছা বার্তা ! টুইটারে পোস্ট বিরল ছবি

১৯৭৩ সালের ৩ জুন। এই দিনেই সাত পাকে বাঁধা পড়েছিলেন বলিউডে মেগাস্টার অমিতাভ বচ্চন ও অভিনেত্রী জয়া বচ্চন।

১৯৭৩ সালের ৩ জুন। এই দিনেই সাত পাকে বাঁধা পড়েছিলেন বলিউডে মেগাস্টার অমিতাভ বচ্চন ও অভিনেত্রী জয়া বচ্চন। হরিবংশ রাই বচ্চনের পুত্র অমিতাভের সঙ্গে যদিও বিয়ের আগে থেকেই প্রেমে আবদ্ধ ছিলেন বাঙালি মেয়ে জয়া। আর ৪৪ টি বসন্ত পেরিয়ে এদিন ৪৫ তম বিবাহ বার্ষিকীতে পা দিলেন এই তারকা দম্পতি।

অমিতাভ-জয়ার বিবাহবার্ষিকীতে অভিষেকের শুভেচ্ছা বার্তা ! টুইটারে পোস্ট বিরল ছবি

অমিতাভ ও জয়া বচ্চনের বিবাহবার্ষিকী উপলক্ষ্যে এদিন সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা বার্তা জানান জুনিয়ার বচ্চন অভিষেক। পোস্ট-টিতে অভিষেক ব্যবহার করেছেন অমিতাভ-জয়া অভিনীত ছবি 'অভিমান' ছবিটির একট দৃশ্য। যেখানে নববিবাহিত অমিতাভের সঙ্গে রয়েছেন রেখা। দুজনেই হাসিখুশি মেজাজে রয়েছেন। ছবিটির সঙ্গে অভিষেক একটি মিষ্টি বার্তাও দিয়েছেন।

এমন দিনকে বিশেষভাবে উজ্জাপন করতে পিছপা হননি বলিউড শেহনশাহ অমিতাভও। তিনি সকলের শুভেচ্ছা বার্তার প্রেক্ষিতে আরেও একটি টুইট করেন। যে টুইটের উঠে আসে স্ত্রী জয়ার সঙ্গে তাঁর একটি বিরল ছবি।

সূত্রের খবর এবছরে অমিতাভ বচ্চন ও জয়া বচ্চনের বিবাহ বার্ষিকী পালিত হবে না। কারণ জয়া বচ্চন এবছর বিশেষ কাজে সফররতা। তবে বিবাহ বার্ষিকী নিয়ে উচ্ছসিত অমিতাভ। তিনি নিজের ব্লগে একাধিক বিষয় লিখেছেন বিবাহবার্ষিকী সম্পর্কে। উল্লেখ করেছেন জয়ার। যিনি সেই সময়ে সফররতা ছিলেন। অমিতাবভের সেই লেখার মধ্যে উল্লেখ ছিল মধ্যরাতের, যে সময় তিনি স্ত্রী জয়াকে ফোন করে বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা বার্তা দিতে যাচ্ছিলেন। পাশাপাশি বিয়ের মতো গুরুত্ব পূর্ণ সফরকেও তিনি ভরিয়ে দিয়েছেন ইতিবাচক বিশেষণে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+