করিশ্মার মুখোমুখি পড়ে গেলেন তাঁর 'প্রাক্তন' অভিষেক! সঙ্গে ছিলেন অ্যাশও, ঘটে গেল এই কাণ্ডটি
সলমন খানের সঙ্গে ঐশ্বর্যর সম্পর্কের খবর অনেকেরই জানা। বিভিন্ন সময়ে দুই 'প্রাক্তন' সম্পর্কিত খবর বার বার চলে আসে প্রকাশ্যে। তবে এবার খবর ইন্ডাস্ট্রির আরও দুই প্রাক্তন সম্পর্কে।
সলমন খানের সঙ্গে ঐশ্বর্যর সম্পর্কের খবর অনেকেরই জানা। বিভিন্ন সময়ে দুই 'প্রাক্তন' সম্পর্কিত খবর বার বার চলে আসে প্রকাশ্যে। তবে এবার খবর ইন্ডাস্ট্রির আরও দুই প্রাক্তন সম্পর্কে। ঐশ্বর্যর সঙ্গে অভিষেকের সম্পর্ক গড়ে ওঠার আগে , করিশ্মার সঙ্গে অভিষেকের বিয়ে কার্যত স্থির হতে চলেছি একটা সময়। কিন্তু হাঠাৎই বেঁকে বসেন কাপুররা। ভেস্তে যায় বচ্চন-কাপুর পরিবারের বহু আকাঙ্খিত সেই বিয়ে। এই ঘটনার বহু বছর পর ফের একবার মুখোমুখি করিশ্মা-অভিষেক ।

কিছুদিন আগে শ্বেতা বচ্চনের একটি পোশাকের শো রুমের উদ্বোধন হয় মুম্বইতে। সেই উদ্বোধন অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন বলিউডের নামী দামী তারকারা। ছিলেন বচ্চন পরিবারের সদস্যরা। ঐশ্বর্যকে নিয়ে সেখানে হাজির হন শ্বেতার ভাই অভিষেকও। একই অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন করিশ্মা কাপুর। করিশ্মাকে দেখা মাত্রই সেখানে অস্বস্তিতে পড়ে যান অভিষেক ও ঐশ্বর্য। ঐশ্বর্য সামনেই করিশ্মাকে দেখে এড়িয়ে যাওয়ার চেষ্টা করতে থাকেন অভিষেক।

এদিকে, অভিষেক-অ্যাশের এমন ব্যবহারের পর, শ্বেতাকে দেখা যায় এক্কেবারে অন্য ভূমিকায়। তিনি এদিন, করিশ্মাকে সঙ্গে নিয়ে ছবিও তোলেন। দু'জনে অনুষ্ঠানে বেশ হাসিখুশি ছিলেন একসঙ্গে।












Click it and Unblock the Notifications