'ঐশ্বর্যকে পাওয়ার যোগ্যতা নেই অভিষেকের'! এর জবাব এভাবে দিলেন অমিতাভ-পুত্র

সেলেব্রিটিদের নিয়ে সোশ্যাল মিডিয়া সব সময়েই সরগরম। বিভিন্ন সময়ে বিভিন্ন সেলেব্রিটিকে ট্রোল করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। অনেকসময়েই জল নাকের উপর উঠেছে।

সেলেব্রিটিদের নিয়ে সোশ্যাল মিডিয়া সব সময়েই সরগরম। বিভিন্ন সময়ে বিভিন্ন সেলেব্রিটিকে ট্রোল করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। অনেকসময়েই জল নাকের উপর উঠেছে। অনেক ক্ষেত্রেই মাত্রাতিরিক্ত পর্যায়ে গিয়ে ট্রোল করা হয়েছে বহু সেলেব্রিটিকে। বলিউডের বেশ কিছু তারকা এর শিকার হয়েচছেন। এবার প্রসঙ্গে উঠে এলেন অভিষেক বচ্চন।

ঐশ্বর্যকে পাওয়ার যোগ্যতা নেই অভিষেকের! এর জবাব এভাবে দিলেন অমিতাভ-পুত্র

একটি টুইটার ট্রোলে লেখা হয়েছে, 'কেকআর বনাম আরআর-এর স্টুয়ার্ট বিন্নি অভিষেকের রেপ্লিকা, দুজনেই সুন্দরী বৌ পেয়েছেন যোগ্যতা না থাকা সত্ত্বেও। দুজনেই ফিল্ম আর ক্রিকেটে সুযোগ পেয়েছেন বাবার দৌলতে। দুজনেই অপদার্থ!' অবশ্যই এই ধরণের পোস্ট মাত্রা ছাড়িয়েছে শালীনতার। কোনও সেলেবের ব্যক্তিগত বিষয় নিয়ে অভাবে মন্তব্য একেবারেই নিন্দনীয়। আর স্বভাবতই ট্রোলে বেজায় চটে যান জুনিয়ার বি। অভিষেক এর জবাব কড়া ভাষায় দিয়েছেন। পাল্টা জবাবে অভিষেক ওই ব্যক্তির উদ্দেশে বার্তা দেন, তাঁর জীবের মতো করে একবার পথ চলা শুরু করুন ওই ব্যক্তি। একমাইল চলার পথে যদি ১০ টি পদক্ষেপও ওই ব্যক্তি নিতে পারেন তাহলেই খুশি হবেন অভিষেক। পাশাপাশি অভিষএক বলেন, ওই ব্যক্তির উচিত নিজেকে শুধরে নেওয়ার। আর নিজের দিকে নজর দিতেই যেন তিনি সময় দেন।' প্রত্যেকের একটা নিজস্ব জীবন সফর থাকে ' বলেও এদিন মন্তব্য করেন অভিষেক।

অভিষেকের মন্তব্যের পরই সোশ্যাল মিডিয়ায় রিটুইটের ঝড় বয়ে যায়। প্রায় প্রত্যেকেই অভিষেককে সমর্থন করতে এগিয়ে আসেন। অনেকেই অনেকেই জানান অভিষেকের জন্য তাঁরা গর্বিত। উল্লেখ্য, এর আগেও বহুবার অভিষেক ও ঐশ্বর্যকে নিয়ে বিভিন্ন রকমের ট্রোল হয়েছে। তবে এবার তা মাত্রাতিরিক্ত হয়ে যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+