২ বছর সিনেমার বাইরে ছিলেন অভিষেক, ঐশ্বর্য তখন কী করেছিলেন জানেন

এক ফিল্ম ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে অভিষেক বচ্চন জানিয়ছে, '২ বছর ধরে আমি কোনও ছবি করিনি। আমার আবারও নিজেকে গড়ে তোলা প্রয়োজন হয়ে পড়েছিল।

তিনি বলিউড- শাহেনশাহ অমিতাভ বচ্চনের সন্তান। তাঁর মা জয়া বচ্চন ও স্ত্রী ঐশ্বর্য রাই দুজনেই বলিউডের নামী তারকা। স্টারডম যেন বচ্চন পরিবারের অঙ্গ। কিন্তু এরকম এক পারিপার্শ্বিক পরিস্থিতে দাঁড়িয়ে সেভাবে বলিউডে সাফল্যের মুখ দেখেননি অভিষেক। মাঝে ২ বছর রূপোলি পর্দা থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন অভিষেক। সিনেমার বাইরে ছিলেন এই সময়টা। আর এরকম এক কঠিন সময়ের পর অনুরাগ কাশ্যপের ফিল্মের হাত ধরে বলিউডে কামব্যাক করছেন অভিষেক। মাঝের সময়টা নিয়ে এবার তিনি মুখ খুললেন।

২ বছর সিনেমার বাইরে ছিলেন অভিষেক, ঐশ্বর্য তখন কী করেছিলেন জানেন

এক ফিল্ম ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে অভিষেক বচ্চন জানিয়ছে, '২ বছর ধরে আমি কোনও ছবি করিনি। আমার আবারও নিজেকে গড়ে তোলা প্রয়োজন হয়ে পড়েছিল। আমি হয়তো কাজের সূত্রে প্রচুর রোজগার করছিলাম, কিন্তু তখনই প্রশ্ন জাগে, এইসবের জন্য দর্শকরা আমারা রাখুন এটাই কি আমি চাই?আবার ফিরে গিয়ে কাজ করতে ভয় পেয়েছি। ' এবিষয়ে বাবা অমিতাভের সঙ্গেও বহু আলোচনা করেন অভিষেক। তারপর এই সিন্ধান্ত নিয়েছিলেন। যদিও ছেলের সিদ্ধান্তে সায় খুব একটা ছিল না অমিতাভের। সেই সময়টা পাশে পেয়ে গিয়েছিলেন স্ত্রী ঐশ্বর্যকে। অভিষেক জানিয়েছেন, ২ বছর ফিল্মের বাইরে থাকা নিয়ে কোনও রকমের সমস্যা তৈরি করেননি অ্যাশ।বরং পাশেই ছিলেন তিনি।

অভিষেক জানিয়েছেন এবিষয়ে শুধু অমিতাভ বচ্চন নয়। তিনি নিজের পরিবারের বাকি সদস্যদের সঙ্গেও কথা বলেছেন। পরিবারের সকলেই জানতেন যে অভিষেক অবসর পেলেই তাঁর স্পোর্টস এন্টারপ্রাইজের সঙ্গে জড়িত হয়ে যাবেন। অভিনয়ের থেকেও বেশি তিনি স্পোর্টস এন্টারপ্রাইজের কাজর সঙ্গে জড়িয়ে যাচ্ছিলেন। যা নিয়ে কোনও দিনই প্রশ্ন তোলেনি পরিবার তথা ঐশ্বর্য। যার ওপর ভর করেই আগামী দিনে পথ চলছেন অ্যাশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+