রানি-অভিষেক ফের কাছাকাছি আসছেন! জোর খবর বলিউড জুড়ে

একটা সময় তাঁদের জুটি দেখে অনেকেই অনুমান করেছিলেন যে জয়া-অমিতাভের মতো করেই সম্ভবত বচ্চন পরিবারের বধূ হিসাবে দেখা যাবে রানিকেও।

একটা সময় তাঁদের জুটি দেখে অনেকেই অনুমান করেছিলেন যে জয়া-অমিতাভের মতো করেই সম্ভবত বচ্চন পরিবারের বধূ হিসাবে দেখা যাবে রানিকেও। কিন্তু ফ্যান-কূলের সেই সমস্ত হিসাব নিকেশ পাল্টে দিয়েছেন অভিষেক-রানি দুজনেই। একটা সময় রানির সঙ্গে অভিষেকের বন্ধুত্ব ঘিরেও অ্যাশ খানিকটা চটেছিলেন। সেটা অবশ্য অভিষেক-ঐশ্বর্যর বিয়ের আগে..!

রানি-অভিষেক ফের কাছাকাছি আসছেন! জোর খবর বলিউড জুড়ে

এবারল খবর, আরও একবার ফের অভিষেক বচ্চন ও রানি মুখোপাধ্যায় কাছাকাছি আসছেন। কারণ, 'বান্টি অউর বাবলি' ছবির সিক্যুয়েলেও তাঁদেরই কাস্ট করার ভাবনা চিন্তা রয়েছে প্রোডাকশন হাউসের। আর সেই কারণেই ফের একবার ১৪ বছর পর স্ক্রিনে দেখা যাবে এই জুটিকে। জুনের প্রথমেই ছবির সেট তৈরির কাজ শুরু হবে। আর জুন মাসের মাঝামাঝি সময় থেকে অভিষেক ও রানি ফের শ্যুটিং ফ্লোরে ফিরবেন।

প্রসঙ্গত, ফিল্মের থেকে মাঝে খানিক ব্রেক নিয়ে সংসারি হয়ে উঠেছিলেন রানি। এবার সংসার থেকে খানিক ব্রেক নিয়ে ফের ফিল্মে ফিরছেন তিনি। মেয়ে আদিরার জন্মের পর অবশ্য 'হিচকি'র মতো ফিল্মে দেখা গিয়েছে এই বঙ্গ তনয়াকে। অন্যদিকে, ফিল্ম থেকে একটু দূরে সরে গিয়েই মাঝের খানিকটা বছর কাটান অভিষেক। বলিউডে ফের পা পা রাখেন অনুরাগ কশ্যপের ফিল্ম 'মনমর্জিয়াঁ' দিয়ে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+