স্যোশাল মিডিয়ায় নিশানা আরাধ্যাকে, পাল্টা অভিষেকের কড়া জবাবে ট্রোলড টুইটারাইট
নিশানা করা হয়েছিল বচ্চন পরিবারের সবচেয়ে আদরের আরাধ্যা বচ্চনকে। তবে মেয়েকে ট্রোল করায় যেভাবে ঘুরিয়ে জবাব দিয়েছেন অভিষেক তাতে পাল্টা মুখ পুড়েছে সেই টুইটারাইটেরই।
সেলেবসদের স্যোশাল মিডিয়ায় ট্রোল করা যেন নিমিত্ত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। যে কেউ তাবড় সেলেবসদের যা পারছেন বলে দিচ্ছেন। তা নিয়ে আলোচনা, খবর সবই হচ্ছে। এবার সেভাবেই নিশানা করা হয়েছিল বচ্চন পরিবারের সবচেয়ে আদরের আরাধ্যা বচ্চনকে। তবে মেয়েকে ট্রোল করায় যেভাবে ঘুরিয়ে জবাব দিয়েছেন অভিষেক তাতে পাল্টা মুখ পুড়েছে সেই টুইটারাইটেরই।

কয়েকদিন আগে মেয়েক আরাধ্যাকে নিয়ে ম্যাঙ্গালোরে একটি বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন ঐশ্বর্য রাই বচ্চন। সেখানে লাল লেহঙ্গায় দেখা গিয়েছিল মা ও মেয়েকে। ছয় বছরের আরাধ্যাকে লাল লেহঙ্গায় বেশ মিষ্টি লাগছিল। তবে এক টুইটারাইট সেই ছবি নিয়ে আরাধ্যাকে তাক করে বচ্চন পরিবারকে আক্রমণ করেন। সঙ্গে ঐশ্বর্যকে বদমেজাজী বলে কটূক্তিও করেন।
এর জবাবেই মুখ খুলেছেন অভিষেক। নিন্দাকারী এক মহিলা। তা বক্তব্য ছিল, আপনাদের মেয়ে কি স্কুলে যায় না? সারাক্ষণ মায়ের সঙ্গে সঙ্গে ঘোরে? আপনাদের কি শুধু রূপই আছে, বুদ্ধি নেই?

যা শুনে খুব বিনম্রভাবে অভিষেক বলেছেন, আমি যতদূর জানি সপ্তাহান্তে স্কুল বন্ধ থাকে। আরাধ্যা সপ্তাহের কাজের দিনগুলিতে স্কুলে যায়। আপনি বরং টুইটে লেখা ভুল বানানগুলি ঠিক করুন।
ঘটনা হল আরাধ্যার জন্ম মাস নভেম্বরে বেশ কয়েকটি বিয়ের অনুষ্ঠান পড়েছিল। এছাড়া আমির খানের ছেলে আজাদ ও শাহরুখ খানের ছেলে আব্রামের জন্মদিনেও আরাধ্যা গিয়েছিল। সেই সমস্ত ছবি ও ভিডিও স্যোশাল মিডিয়ায় এসেছে। তা দেখে আক্রমণ করতে গিয়েই একজন ট্রোলড হয়ে গেলেন।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications