'যো বিবি সে করে প্যায়ার...' ঐশ্বর্যের জন্মদিনে কী উপহার দিলেন অভিষেক
এদিন ৪৫ তম জন্মদিন উদযাপন করছেন বলিউড সুপারস্টার ঐশ্বর্য রাই। জন্মদিন উপলক্ষ্যে সকাল থেকেই একাধিক শুভেচ্ছাবার্তা আসছে ঐশ্বর্যের জন্য।
এদিন ৪৫ তম জন্মদিন উদযাপন করছেন বলিউড সুপারস্টার ঐশ্বর্য রাই। জন্মদিন উপলক্ষ্যে সকাল থেকেই একাধিক শুভেচ্ছাবার্তা আসছে ঐশ্বর্যের জন্য। তবে বিশেষ দিনে , বিশেষ মানুষটির কাছ থেকে উপহার পাওয়ার অনুভূতিই আলাদা!

ঐশ্বর্যর সঙ্গে এক বিজ্ঞাপনী ভিডিওতে অভিষেকের একটি সংলাপ খুবই জনপ্রিয় হয় একটা সময়। যে সংলাপের শুরুতে ছিল 'যো বিবি সে করে প্যার..' , আর স্ত্রী কে যিনি সত্য়িই ভালোবাসেন , তিনি যেকোনও রকম উপহার দিতে পিছপা হননা! স্ত্রী অ্যাশের জন্মদিনে তাই সারপ্রাইজ দিতে ভোলেননি অভিষেকও। জন্মদিনের উপহার হিসাবে এবার অ্যাশকে নিয়ে গোরা বেড়াতে যান অভিষেক।

এর আগে, হুগলিতে অনুরাগ বসুর ছবির শ্যুটিং এ ব্যস্ত ছিলেন অভিষেক। হুগলির তামিলিপাড়ায় সেই শ্যুটিং -এর পর্ব শেষ হতেই, সোমবার অ্যাশকে নিয়ে গোয়া রওনা হন অভিষেক। এছা়ডাও শোনা যাচ্ছে, অ্যাশের জন্য গতরাতে একটি সারপ্রাইজ পার্টিরও আয়োজন করেন তিনি। সেই পার্টিতে আমন্ত্রিত ছিলেন শুধুমাত্র পরিবারের ঘনিষ্ঠরা।












Click it and Unblock the Notifications