Holi 2024: একসঙ্গে হোলি খেললেন ঐশ্বর্য-অভিষেক, সম্পর্কে ফের ছন্দে ফিরছে বচ্চন পরিবারে
হোলিতে গোটা বচ্চন পরিবার এক সঙ্গে। কয়েকদিন আগে পর্যন্ত যেখানে শুরু হয়েছিল বিচ্ছেদের গুঞ্জন। সেখানে ফের ঐশ্বর্য এবং অভিষেককে পরিবারের সঙ্গে হোলি খেলতে দেখে খুশি নেটিজেনরা। গত কয়েকমাস ধরেই অভিষেক এবং ঐশ্বর্যার বিচ্ছেদের গুঞ্জন পারদ চড়েছিল।
শোনা যাচ্ছিল ননদ শ্বেতা বচ্চন এবং শাশুড় জয়া বচ্চন নাকি একেবারেই পছন্দ করেন না ঐশ্বর্যকে। অভিষেকের সঙ্গে এই নিয়ে ঐশ্বর্যর চরম অশান্তি শুরু হয়েছে। তারপরেই শোনা যাচ্ছিল তাঁরা আলাদা থাকছেন। মেয়ে আরাধ্যাকে িনয়ে নাকি ঐশ্বর্য মায়ের কাছে গিয়ে রয়েছেন।

এদিকে শ্বেতার ডিভোর্স হওয়ার পর থেকেই নাকি বাবা-মায়ের সঙ্গে ছেলেমেয়েকে িনয়ে থাকছেন। মেয়ে নব্যাকে ল্যাকমে ফ্যাশন ইউকে ইন্ট্রোডিউস করিয়েছিলেন নব্যা। সেই ফ্যাশন শোয়ে ঐশ্বর্যও ছিলেন। কিন্তু তাতে নাতনিকে দেখে হাততালিতে ভরিয়ে দিয়েছিলেন জয়া। কিন্তু ঐশ্বর্যাকে নিয়ে তাঁকে উৎসাহিত হতে দেখা যায়নি। আবার শ্বেতা সোশ্যাল মিডিয়া একাধিক ছবি শেয়ার করলেও ঐশ্বর্যার কোনও ছবি শেয়ার করেননি।
এমনকী অমিতাভ বচ্চনের জন্মদিনেও ঐশ্বর্য এবং আরাধ্যাকে বাদ দিয়েই ছবি শেয়ার করেছিলেন শ্বেতা। এমনকী ঐশ্বর্যা জন্মদিনে অভিষেক বচ্চনকে দেখা যায়নি। তারপরেই বিচ্ছেদের জল্পনা পারদ চড়েছিল। যদিও আরাধ্যার স্কুলের অনুষ্ঠানে পাশাপাশি দেখা গিয়েছিল অভিষেক এবং আরাধ্যাকে। তারপরে আবার মুকেশ আম্বানির ছেলের বিয়ের আগের অনুষ্ঠানেও তাঁদের বেশ দূরে দূরেই দেখা গিয়েছিল।
তবে হোলিতে গোটা পরিবারকে একসঙ্গে দেখা গিয়েছে। অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, অভিষেক-ঐশ্বর্য একসঙ্গে হোলিকা দহন করেছেন। তার পরেরদিন গোটা পরিবার একসঙ্গে হোলিও খেলেছেন। সেই অনুষ্ঠানে বন্ধুবান্ধবরাও উপস্থিত ছিলেন বলে জানা গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় েসই ছবি তাঁরা শেয়ারও করেছিলেন।












Click it and Unblock the Notifications