অভিজিতের নতুন টুইটার অ্যাকাউন্টের এ কী হল !
নতুন অ্যাকাউন্ট খোলার মাত্র ২৪ ঘণ্টা সময়ের মধ্যেই ফের একবার বন্ধ হয়ে গেল গায়ক অভিজিৎ ভট্টাচার্যের টুইটার অ্যাকাউন্ট। এর আগে তিনি মহিলাদের উদ্দেশে কটুক্তি করেছিলেন টুইটারে।
নতুন অ্যাকাউন্ট খোলার মাত্র ২৪ ঘণ্টা সময়ের মধ্যেই ফের একবার বন্ধ হয়ে গেল গায়ক অভিজিৎ ভট্টাচার্যের টুইটার অ্যাকাউন্ট। এর আগে তিনি মহিলাদের উদ্দেশে কটুক্তি করেছিলেন টুইটারে। তা নিয়ে সরগরম হয় সোস্যাল মিডিয়া।
টুইটারে সেই কটূক্তির জেরে সাসপেন্ড করা হয় অভিজিতের অ্যাকাউন্ট। এরপর ফের একবার টুইটারে অ্যাকাউন্ট খোলেন অভিজিত ভট্টাচার্য। আর তা খোলার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই টুইটারের তরফে বন্ধ কর দেওয়া হয়, তাঁর নতুন প্রোফাইল।

উল্লেখ্য নিজের টুইটার অ্যাকাউন্ট খুলে অভিজিৎ লেখেন "এটি আমারন নতুন অ্যাকাউন্ট। আমারা ভেরিফায়েড অ্যাকাউন্ট টি চালু না হওয়া পর্যন্ত এই অ্যাকাউন্টেই আমাকে ফলো করুন। আমার নামের বাকি সব অ্যাকাউন্টই নকল। আমার সুনাম নষ্ট করার চেষ্টা চলছে।" কিন্তু এরপরেই আবার তাঁর নতুন অ্যাকান্টও বন্ধ হয়ে যায়।












Click it and Unblock the Notifications