শাহরুখকে নিয়ে বিস্ফোরক অভিজিত! উঠে এল একগুচ্ছ ক্ষোভ
বলিউডে একের পর এক বিতর্ক ক্রমেই দানা বাঁধছে। ২০০৮ সালের ঘটনাকে কেন্দ্র করে নানা পাটেকারের বিরুদ্ধে ফের জোরদারভাবে সরব হয়েছেন অভিনেত্রী তনুশ্রী দত্ত।
বলিউডে একের পর এক বিতর্ক ক্রমেই দানা বাঁধছে। ২০০৮ সালের ঘটনাকে কেন্দ্র করে নানা পাটেকারের বিরুদ্ধে ফের জোরদারভাবে সরব হয়েছেন অভিনেত্রী তনুশ্রী দত্ত। আর এরমধ্যেই সুপারস্টার শাহরুখ খানকে নিয়ে বিস্ফোরক স্বীকারোক্ত উঠে এল সঙ্গীতশিল্পী অভিজিৎ ভট্টাচার্যের মুখে।

সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময়,.অভিজিৎ প্রসঙ্গক্রমে শাহরুখ খান সম্পর্কে বলতে শুরু করেন। তিনি বলেন ,'আমার কণ্ঠ সুপারস্টারদের তৈরি করেছে। আমি যতদিন শাহরুখ খানের জন্য গান গাইতাম ততদিন আমি রকস্টার ছিলাম। আমি যখন ওঁর জন্য় গান গাওয়া বন্ধ করেছিলাম তারপর উনি লুঙ্গি ডান্সের পর্যায়ে নেমে যান '। কেন তিনি শাহরুখের জন্য প্লে ব্যাক গাওয়া বন্ধ করে দেন? এই প্রশ্নের উত্তরে অভিজিৎ বলেন, 'ম্যায় হু না ছবিতে এ স্পটবয় থেকে শুরু করে সকলে হাজির ছিলেন, কিন্ত গায়কদের ডাকা হয়নি..' সেই কারণেই শাহরুখের জন্য প্লে ব্যাক করা ছেড়ে দিয়েছেন অভিজিৎ।
পরবর্তীকালে একই ঘটনা ঘটেছিল 'এম শান্তি ওম' ছবিতেও। অভিজিৎ জানাচ্ছেন , গোটা বিষয়টি তাঁর আত্মসম্মানকে আঘাত করে। আর সেই জন্যই তিনি শাহরুখের জন্য গান গাওয়া ছেড়ে দিয়েছেন।












Click it and Unblock the Notifications