'মোটা আর কুৎসিত মহিলারা দোষারোপ করছেন',যৌন হেনস্থা প্রসঙ্গে মন্তব্য অভিজিতের
যৌন হেনস্থার ঘটনায় ক্রমেই সরগরম বলিউড। এবার বলিউডের জনপ্রিয় গায়ক অভিজিতের বিরুদ্ধে অশ্লীলতার অভিযোগ উঠল। এক বিমানসেবিকা অভিযোগ তুলেছেন, ২০ বছর আগে কলকাতার একটি পাবে তাঁকে হেনস্থা করেন অভিজিৎ।
যৌন হেনস্থার ঘটনায় ক্রমেই সরগরম বলিউড। এবার বলিউডের জনপ্রিয় গায়ক অভিজিতের বিরুদ্ধে অশ্লীলতার অভিযোগ উঠল। এক বিমানসেবিকা অভিযোগ তুলেছেন, ২০ বছর আগে কলকাতার একটি পাবে তাঁকে হেনস্থা করেন অভিজিৎ।

ওই বিমানসেবিকার অভিযোগ, অভিজিৎ জোর করে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছিলেন। মহিলার কানের কাছে গিয়ে তাঁকে চুম্বনেরও চেষ্টা করেন অভিজিৎ। উল্লেখ্য, এর আগেও বহু মহিলা অভিজিতের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলে ছিলেন। তবে সাম্প্রতিক অভিযোগের প্রেক্ষিতে এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে অভিজিৎ বলেন, '.. আমি সেই সময় জন্মাইনি। আমি কখনও কোনও পাবে যাইনি। আমাকে কোনও পেজ থ্রি বা ফিল্ম পার্টিতে দেখতে পাবেন না। .. আমার নাম ব্যবহার করে যদি কেউ লাভবান হন, তাহলে ভাল। ..' তিনি অভিযোগ করেন , অভিযোগকারী মহিলা তাঁর নাম ব্যবহার করে তার থেকে উপার্জন করতে চাইছেন।
পাশপাশি গোটা বিষয়ে তিনি খুব একটা আলোকপাত করতে চাননা বলেও জানান অভিজিৎ। 'যাঁরা এখন প্রকাশ্যে আসছেন তাঁদের বেশিরভাগই নোংরা আর কুৎসিত। কেউ রোগা , কেউ মোটা, ... নজর কাড়তে এঁরা প্রকাশ্যে আসছেন।, বেশিরভাগ মোটা আর কুৎসিত মহিলারা এমন দোষারোপ করছেন, আর আমি সেই সময় জন্মাই নি। '












Click it and Unblock the Notifications