'নির্লজ্জের মতো আমায় ছোট করা হয়েছে ',বলিউডের মুখোশ খুলে সরব ধর্মেন্দ্র পরিবারের অভয়
'নির্লজ্জের মতো আমায় ছোট করা হয়েছে ',বলিউডের মুখোশ খুলে সরব ধর্মেন্দ্র পরিবারের অভয়
মুখ খুললেন অভয় দেওল। এবারও প্রসঙ্গ বলিউডের চেনা গতে থাকা কিছু সিস্টেম। আর সেই সিস্টেমকে কার্যত আঘাত করলেন অভয়। এক সাম্প্রতিক সাক্ষাৎকারে তিনি দাবি করেন, অ্যাওয়ার্ড শোগুলিতে 'জিন্দেগি না মিলেগি দোবারা' ছবির জন্য হৃতিক রোশনকে মুখ্য অভিনেতা দেখিয়ে , অভয় ও ফারহানকে নির্লজ্জের মতো পার্শ্বচরিত্রের অভিনেতা হিসাবে দেখানো হয়।

অভয় দাবি করেন, মূলত প্রতিটি অ্যাওয়ার্ড শোতেই তাঁকে ও ফারহানকে পার্শ্বচরিত্রে মনোনীত করা হয়। যা ভালোভাবে নেননি তিনি। অভয়ের দাবি সবসময়ই ফোকাস হৃতিক ও ক্যাটরিনার এপর রাখা হয়েছে। আর বলিউডের এই চেনা গতকে চিনি মেনে নিতে পারেননি বলে জানান অভয়।
ওয়েব সিরিজ 'জে এল ৫০' তে অভিনয়ের জন্য বহু প্রশংসা পেয়েছেন অভয়। এমন এক তাবড় অভিনেতা বলেন, বলিউড শুঘুমাত্র স্টারডম বোঝে। যার বশবর্তী হয়েই অ্যাওয়ার্ড শোগুলিতে কেবল স্টারদের মুখ্য় চরিত্রে ভাবা হয়। অভিনেতার কদর সেখানে হয়না। ' এটা নির্লজ্জের মতো করা হয়। যেটা খুবই শকিং।...পুরস্কার তাঁকে দিন যাঁরা বড় স্টার.. তবে আমাকে বা ফারহানকে ছোট করবেন না। '












Click it and Unblock the Notifications