'রানি রাসমণি' সিরিয়ালের 'রাজচন্দ্র' নূর ইদে নিজের হাতে কী কী রান্না করলেন?
খুশির ইদ উদযাপনে আজ সামিল গোচা বিশ্ব। যাবতীয় অন্ধকার মুখে ইদের চাঁদের উজ্জ্বলতার মতোই এদিন উজ্জ্বল ছিল ইদের আনন্দ।
খুশির ইদ উদযাপনে আজ সামিল গোচা বিশ্ব। যাবতীয় অন্ধকার মুখে ইদের চাঁদের উজ্জ্বলতার মতোই এদিন উজ্জ্বল ছিল ইদের আনন্দ। সেই আনন্দে গা ভাসিয়েছেন সেলেব থেকে সাধারণ মানুষ। ইদের আনন্দে মেতে উঠেছেন টেলি সেলেব্রিটিরাও। এদিন ইদের আনন্দে গা ভাসিয়েছেন 'করুণাময়ী রানি রাসমণি' ধারাবাহিকের অভিনেতা আব্দুন নূর।

ইদ উপলক্ষ্যে বাংলাদেশ থেকে কলকাতা এসে পৌঁছেছেন নূরের মা। ফলে এবছরের ইদে নূররের আনন্দ এক্কেবারে অন্য পর্যায়ের। মায়ের হাতের রান্না করা পদ এবছরের ইদে নূরের জন্য সম্ভবত সেরা পাওনা। তবে রান্নাবান্নার বিষয়ে নূর নিজেও কিছু কম যান না! নিজের হাতে এদিন নূর রান্না করেছেন মটন রেজালা, মুর্গির ঝাল, ইলিশ, পায়েস। এই পায়েস রানি রাসমণি ধারাবাহিকের গোটা টিমের জন্য তৈরি করেন নূর। ফলে আজকের দিনটি টিমের সঙ্গে মজা করেই কাটাচ্ছেন তিনি।
এদিকে, বাংলাদেশের অভিনেতা নূরের মা কলকাতা আসায়, মাকে কলকাতা ঘুরিয়ে দেখানোর দায়িত্ব রয়েছে ছেলের কাঁধে। সব মিলিয়ে জমজমাট মহা আর হই হুল্লোড়ের মাধ্যমে আজকের দিনটি কাটচ্ছেন নূর। রানি রাসমণির স্বামী রাজচন্দ্র হিসাবে নূর দর্শক মনে ইতিমধ্যেই জায়গা করে নিয়েছেন। সিরিয়ালের একের পর এক পর্বে তাঁর অভিনয় ক্রমেই বাড়িয়ে দিয়েছে তাঁর জনপ্রিয়তা।












Click it and Unblock the Notifications