আত্মঘাতী 'অব তক ছপ্পন' ছবির চিত্রনাট্যকার
নানা পাটেকার অভিনীত জনপ্রিয় ছবি 'অব তক ছপ্পন'। সেই টানাটান উত্তেজনার ছবির চিত্রনাট্যকার রবিশঙ্কর অলোক। ৩২ বছরের এই তরুণ চিত্রনাট্যকার নিজের মুম্বইয়ের ফ্ল্যাট থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হন।
নানা পাটেকার অভিনীত জনপ্রিয় ছবি 'অব তক ছপ্পন'। সেই টানাটান উত্তেজনার ছবির চিত্রনাট্যকার রবিশঙ্কর অলোক। ৩২ বছরের এই তরুণ চিত্রনাট্যকার নিজের মুম্বইয়ের ফ্ল্যাট থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হন। ঘটনার আকস্মিকতায় বিস্মিত গোটা বলিউড।

জানা গিয়েছে পশ্চিম অন্ধেরির ওই ফ্ল্যাট থেকে গতরাত ২ টো নাগাদ মারণ ঝাঁপ দেন অলোক। এলাকার সেবেন বাংলার বাসিন্দা অবোকের মৃত্যুতে যেমন গভীর শেকের ছায়া পড়েছে বলিউডে। তেমনই তরুণ চিত্রনাট্যকারের এমন মৃত্যু একাধিক প্রশ্ন তুলে ধরল। বাড়ির ওয়াচম্যান জানিয়েছেন, কিছুদিন আগেই অলোকের বাবা মা তাঁর বাড়িতে এসে থাকছিলেন। এরপর তাঁরা চলে যান অলোকদের পাটনার বাড়িতে। এরপরই গতরাতে ফ্ল্যাটের ছাদ থেকে ঝাঁপ দেন অলোক।
অলেকের সঙ্গে মুম্বইয়ের বাড়িতে থাকতেন তাঁর দাদা। কিন্তু, যে সময় অলোকের মৃত্যু হয়, সেই সময় তাঁর বাড়িতে কেউ ছিলেন না বলে জানা গিয়েছে। অলোক ঘনিষ্ঠ অনেকেই বলছেন , বহুদিন ধরে অলোক ডিপ্রেশনে ভুগছিলেন। তার জেরেই এই ঘটনা বলে ধারণা অনেকের।












Click it and Unblock the Notifications