শুটিং করতে গিয়ে ব্রেন স্ট্রোকে আক্রান্ত আশিকি অভিনেতা রাহুল রয়, অবস্থা স্থিতিশীল
শুটিং করতে গিয়ে ব্রেন স্ট্রোকে আক্রান্ত আশিকি অভিনেতা রাহুল রয়, অবস্থা স্থিতিশীল
কারগিলে প্রচণ্ড ঠাণ্ডা আবহাওয়ায় শুটিং করার সময় অভিনেতা রাহুল রয় ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে পড়েছিলেন, তবে এখন তাঁর অবস্থা স্থিতিশীল। রাহুল রয়ের অবস্থা আশঙ্কাজনক হওয়ার কারণে তাঁকে শ্রীনগর থেকে মুম্বইয়ে বিমানে করে নিয়ে আসা হয়। তিনি এখন বর্তমানে মুম্বইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি রয়েছেন।

অ্যাফাসিসে আক্রান্ত অভিনেতা
একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, রাহুল রয়ের কথা বলতে, লিখতে ও কারোর কথা বুঝতে সমস্যা হচ্ছে। যাকে চিকিৎসার ভাষায় অ্যাফাসিস বলে এবং তাঁর খুব শীঘ্রই সার্জারি করা হবে। এই অস্ত্রোপচারের পদ্ধতিকে স্টেন্টিং বলে। এই অ্যাফাসিস হঠাৎ করে স্ট্রোক বা মাথায় আঘাত লাগার কারণে হয়।

রাহুল রয়ের কি হয়েছে
আশিকি অভিনেতা তাঁর পরবর্তী ছবি ল্যাক: লাইভ দ্য ব্যাটেল ইন কারগিল ছবির শুটিং করছিলেন কারগিলের প্রচণ্ড ঠাণ্ডায়। তিনি অসুস্থ হয়ে যাওয়ার পর তাঁকে হেলিকপ্টারে করে শ্রীনগর থেকে মুম্বইয়ে উড়িয়ে আনা হয়। তিনি একাই থাকেন, তাই তাঁকে নানাবতী হাসপাতালে ভর্তি করে দেওয়া হয়। এখন তিনি আইসিইউতে রয়েছেন। তাঁর স্ত্রী ও বোনকে পরে রাহুল রয়ের অবস্থা সম্পর্কে জানানো হয়। নানা পাটেকর এবং তাঁর ছেলে মল্লার প্রথম রাহুল রয়কে সহায়তা করার জন্য এগিয়ে যান এবং হাসপাতালে ভর্তি করেন।

রাহুল রয়ের সহ–অভিনেতা নিশান্ত মালকানি কি বলছেন
ল্যাক ছবিতে প্রধান ভূমিকায় রয়েছেন নিশান্ত মালকানি। তিনি রাহুল রয়ের সঙ্গে শুটিং করতে গিয়ে দেখেন যে তিনি অস্বাভাবিক আচরণ করছেন। নিশান্ত জানান, মঙ্গলবার এই ঘটনা ঘটে। সোমবার রাতেও তিনি ঠিক ছিলেন। রাহুল রয় কারগিলের আবহাওয়া সহ্য করতে পারেননি, এখানে তাপমাত্রা মাইনাস ১৫ ডিগ্রি। নিশান্ত বলেন, ‘মঙ্গলবার প্রাথমিকভাবে রাহুল রয়কে অসুস্থ লাগছিল। তিনি নিজের সংলাপও বলতে পারছিলেন না। তিনি সংলাপ ভুলে যাননি কিন্তু সেগুলিকে সাজিয়ে বলতে পারছিলেন না। এরপর সন্ধ্যাবেলায় তিনি একটু অদ্ভুত আচরণ করছিলেন, এদিক-ওদিক দেখছিলেন। আমরা বুঝতে পারছিলাম কিছু একটা হচ্ছে।' এরপর ৫২ বছরের অভিনেতাকে প্রথমে সেনা হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সিটি স্ক্যান করানো হয়। বৃহস্পতিবার তাঁকে হেলিকপ্টারে করে মুম্বই নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন সেনারাই।

ছবিতে রাহুলের ভূমিকা
রাহুল রয় ও নিশান্ত মালকানি তাঁদের ডিজিটাল ছবি ল্যাক: লাইভ দ্য ব্যাটেল ইড় কারগিলের শুটিং করছেন। আশিকি অভিনেতা পরিচালক নীতীন গুপ্তার ছবিতে কর্নেলের ভূমিকায় অভিনয় করছেন। ১৭ দিন ধরে শুটিং হবে কারগিলে। শুটিংয়ের আর মাত্র দু'দিন ছিল তার মধ্যেই অসুস্থ হয়ে পড়েন রাহুল। মঙ্গলবার ১ ডিসেম্বর ছবির কলা কুশলীরা ফের কারগিলে ফিরে আসতে পারেন।












Click it and Unblock the Notifications