আরও বেশি অ্যাকশন নিয়ে ময়দানে ফিরছেন বাঘিনী, আর্যা-৩-এর ঘোষণা করলেন সুস্মিতা সেন
আরও বেশি অ্যাকশন নিয়ে ময়দানে ফিরছেন বাঘিনী, আর্যা-৩-এর ঘোষণা করলেন সুস্মিতা সেন
বলিউডের সুপারস্টার অভিনেত্রী সুস্মিতা সেনের সুপারহিট ওয়েব সিরিজ আর্যা সম্পর্কে বড় খবর সামনে এল। আর্যা ওয়েব সিরিজের তৃতীয় সিজনের কথা ঘোষণা করেছেন নির্মাতারা। বেশ কিছুদিনের অপেক্ষার পর আর্যা সিজন-৩ ঘোষণার পরে স্বভাবতই খুশি ভক্তরা। শুধু তাই নয়, বলিউড ডিভা সুস্মিতা সেনকে আরও একবার আর্যা সারিনের দুর্ধর্ষ চরিত্রে লড়াইয়ের ময়দানে দেখা যেতে চলেছে। বলিউড ডিভা সুস্মিতা সেনের কাছে এই সিরিজ একটি গেম চেঞ্জার। আর এবার আরও বেশি ধামাকা নিয়ে আসতে চলেছেন তিনি।

মুক্তি পাচ্ছে আর্য সিজন-৩
গত দুই বছরে সুস্মিতা সেনের বিখ্যাত ওয়েব সিরিজ আর্যা অনেকটাই প্রাধান্য পেয়েছে দর্শকদের কাছে। ২০২০ সাল থেকে শুরু হওয়া এই আর্যা ওয়েব সিরিজের মারকাটারি অ্যাকশন চলছে। বলাই বাহুল্য যে আর্যা ওয়েব সিরিজটিকে দর্শকরা খুবই পছন্দ করেছেন। এখন এই সিরিজের পরিচালক রাম মাধবানি আর্যার সিজন-৩ এর দায়িত্ব নিয়েছেন। আর তাই সুস্মিতা সেনের আর্যা-৩ শীঘ্রই মুক্তি পাবে ওটিটিতে। জানা গিয়েছে যে ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি প্লাস হটস্টারে আর্য-৩ এর ঘোষণা করা হয়েছে।

সুস্মিতা সেনের প্রতিক্রিয়া
আর্যা ওয়েব সিরিজ সুস্মিতা সেনের জন্য একটি মাইল স্টোন হিসেবে চিহ্নিত হয়ে কারণ দীর্ঘদিন চলচ্চিত্র থেকে দূরে থাকার পর সুস্মিতা সেন এই ওয়েব সিরিজের হাত ধরেই কামব্যাক করেছেন ক্যামেরার সামনে। সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম হটস্টারের পোস্ট শেয়ার করে সুস্মিতা সেন লিখেছেন, 'বাঘিনী এবার নতুন যাত্রার জন্য প্রস্তুত'। সুস্মিতা সেন ২০২০ সালে আর্যার প্রথম সিজনে দুর্দান্ত অভিনয় করেছিলেন। এরপর এই সিরিজের দ্বিতীয় সিজনে স্ক্রিনে পুরোপুরি আধিপত্য বিস্তার করেন সুস্মিতা সেন। আর এবার তৃতীয় সিজনে আর্যা সরীনের ভূমিকায় সুস্মিতা সেনের ভূমিকা সত্যিই আকর্ষণীয় হবে বলেই মনে করছেন দর্শকরা। একজন বিধবা মহিলাকে তাঁর সন্তানদের জন্য লড়াই করতে দেখা যাবে এই সিরিজে।
আরও বেশি অ্যাকশন প্যাকড সিরিজ
'আর্যা সিজন ২'-তে সুস্মিতাকে একজন মহিলার চরিত্রে দেখানো হয়েছে, যিনি তার স্বামীকে হারানোর পর, তার পরিবারকে বাঁচাতে অপরাধের জগতে প্রবেশ করেন। গত মরশুমের গল্পে দেখা গিয়েছে এক স্ত্রী এবং মায়ের সংগ্রামের গল্প, যিনি প্রতিকূল পরিস্থিতিতেও অটল থাকেন। এবার আর্যা সারিন আরও শক্তিশালী এবং উগ্র হয়ে উঠেছে। তাই 'আর্যা সিজন থ্রি' আরও বেশি অ্যাকশনে ভরপুর হতে চলেছে বলেই জানিয়েছেন মেকাররা।
ছবি সৌ: সুস্মিতা সেন/ইনস্টাগ্রাম ভিডিও












Click it and Unblock the Notifications