আরবাজের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ছে মডেল উজ্বলা রাউতের, মুখভার মালাইকার
আরবাজের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ছে মডেল উজ্বলা রাউতের, মুখভার মালাইকার
এমটিভির জনপ্রিয় শো সুপারমডেলে নতুন পর্বে ফিরতে চলেছেন অভিনেত্রী মালাইকা অরোরা। রিয়্যালিটি শোয়ের শুটিং শুরু হয়ে গেলও নতুন এক বিতর্ক দানা বেঁধেছে। রিপোর্টে জানা গিয়েছে যে মালাইকা এবং মডেল উজ্জ্বলা রাউতের মধ্যে মনোমালিন্য চলছে। তার অন্যতম কারণ হল উজ্জ্বলার সঙ্গে মালাইকা অরোরার প্রাক্তন স্বামী আরবাজ খানের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ঘনিষ্ঠতা বাড়ছে।

বলিউডে গুঞ্জন শোনা যাচ্ছে যে সাম্প্রতিককালে উজ্জ্বলা ও আরবাজ ইনস্টাগ্রামে ফ্ল্যাটিং চালিয়ে যাচ্ছে। পিঙ্কভিলার রিপোর্টে এও জানা গিয়েছে যে, সুপারমডেলের শুটিং ফ্লোরে উজ্জ্বলা তাঁর ও আরবাজের অনলাইন চ্যাটও সকলকে দেখিয়েছেন। এমনকী সুপারমডেল ও দাবাং ৩–অভিনেতা চ্যাট চলাকালীন নিজেদের মধ্যে তাঁদের ছবিও আদান–প্রদান করেছেন। তবে এরকম পরিস্থিতিতে মালাইকা নিজে শান্ত থাকতেই পছন্দ করেছেন। তিনি খুব সুন্দরভাবে পরিস্থিতি নিজের আয়ত্তে রেখেছেন। মালাইকার সঙ্গে অন্য দুই বিচারক হলেন মাসাবা গুপ্তা ও মিলন্দ সোমান।
প্রাক্তন স্বামীর সঙ্গে বিচ্ছেদের পরপরই মালাইকা নিজেও অর্জুন কাপুরের সঙ্গে নতুন সম্পর্কে জড়ান। গত ২ বছর ধরে অর্জুন–মালাইকা এক–অপরের সঙ্গে ডেট করছেন। যদিও এতদিন কিছুই তাঁরা জানাননি। এ বছরই তাঁদের সম্পর্কের কথা তাঁরা প্রকাশ্যে আনেন।












Click it and Unblock the Notifications