জমিয়ে চলল বাপ-বেটির আহ্লাদ! আরাধ্যার এই ছবি পোস্ট করে যা লিখলেন অভিষেক
বচ্চন পরিবারের কনিষ্ঠতম সদস্য আরাধ্যা বচ্চনের মিষ্টি ছবি নিয়ে এমনিতেই বেশ সরগরম সোশ্যাল মিডিয়া।
বচ্চন পরিবারের কনিষ্ঠতম সদস্য আরাধ্যা বচ্চনের মিষ্টি ছবি নিয়ে এমনিতেই বেশ সরগরম সোশ্যাল মিডিয়া। তার মধ্যে আরাধ্যার আরেকটি সাম্প্রতিকতম ছবি নিয়ে বেশ উচ্ছাসিত সোশ্য়াল মিডিয়া। যে ছবি প্রকাশ করেছেন আরাধ্যার বাবা অভিষেক।

অভিষেক ও আরাধ্যা
চেন্নাইতে চেন্নাইয়ান এফসির ফুটবল ম্য়াচ চলছিল। সেই নিয়ে ব্যস্ত ছিলেন দলের মালিক অভিষেক। তবে তারই ফাঁকে মেয়ে আরাধ্যাকে নিয়ে কিছু মিষ্টি ফটো শ্যুটে অংশ নিলেন তিনি। আরাধ্যার ছবি পোস্ট করে অভিষেক লেখেন 'আমার আনন্দ, আমার গর্ব।'

সোশ্যাল মিডিয়ায় অভিষেকের পোস্ট
মেয়ে আরাধ্যাকে যতটা সঙ্গ দেন মা ঐশ্বর্য ততটাই সময় দেওয়ার চেষ্টা করেন বাবা অভিষেক। চেন্নাইতে মেয়ে আরাধ্যা ও স্ত্রী ঐশ্বর্যের সঙ্গে অভিষেকের ছবি , জুনিয়ার বচ্চন নিজেই পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। যে ছবি পোস্ট হতেই ভাইরাল হয়।

ঐশ্বর্য ও আরাধ্যা
রবিবার মা ঐশ্বর্যের সঙ্গে চেন্নাইয়ান এফসির ব্লু টিশার্ট পরে দিব্বি বিমানবন্দরের দিকে এগিয়ে গেল আরাধ্যা। আর সেই ছবিও সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয় হয়।

দাদুর সঙ্গে আরাধ্যা
এর আগে নিউ ইয়ারে দাদু অমিতাভ বচ্চনের সঙ্গে বেশ কিছুটা সময় কাটায় ছোট্ট আরাধ্যা। চলে দেদার খুনশুঁটি। সেই ছবিও সোশ্যাল মিডিয়া ধরা পড়ে অমিতাভ বচ্চনের অ্যাকাউন্ট থেকে।












Click it and Unblock the Notifications