'আও কভি হাভেলি পে'..সম্মোহনের ইশারায় ডাক কৃতীর! দেখুন ভিডিও
বেশ কয়েক মাস আগে সোশ্যাল মিডিয়া বিভিন্ন মজাদার পোস্ট-এ একটি সংলাপ বার বার উঠে আসে। সংলাপটি ছিল 'আও কভি হাভেলি পে'। অভিনেতা অমরীশ পুরির এই সংলাপটি আচমাকাই ভাইরাল হয়ে যায়।
বেশ কয়েক মাস আগে সোশ্যাল মিডিয়া বিভিন্ন মজাদার পোস্ট-এ একটি সংলাপ বার বার উঠে আসে। সংলাপটি ছিল 'আও কভি হাভেলি পে'। অভিনেতা অমরীশ পুরির এই সংলাপটি আচমাকাই ভাইরাল হয়ে যায়। ১৯৮৬ সালের ছবি 'নাগিনা' তে এমন সংলাপ বলতে দেখা যায় তাঁকে। সেই ভাইরাল হওয়া সংলাপ এবার উঠে এল নতুন এক গানে। বলিউড ফিল্ম 'স্ত্রী' য়ের নতুন গান 'আও কভি হাভেলি পে' জমিয়ে দিচ্ছে পার্টির আসর!

শ্রদ্ধা কাপুর, রাজ কুমার রাও অভিনীত ছবি 'স্ত্রী'। আগামী ৩১ অগাস্ট মুক্তি পেতে চলেছে ছবিটি। বেশ কিছু রহস্যের মোড়কে ঠাসা ছবির ট্রেলার ইতিমধ্যেই মুক্তি পেয়েছে। সেখানে শ্রদ্ধা কাপুরের চরিত্রটি ঘিরে বেশ কিছু রহস্য দানা বাঁধতে দেখা যাচ্ছে। আর ছবির গান 'আও কভি হাভেলি পে' সেই রহস্য আরও উস্কে দিয়েছে। গানটির ভিডিওতে দেখা গিয়েছে অভিনেত্রী কৃতী শ্যাননকে।
গানের ভিডিও-তে কৃতী ছাড়াও রয়েছেন রাজকুমার রাও এবং বাদশা। সচিন-জিগার জুটি এই গানের সঙ্গীত পরিচালক। গানটি গেয়েছেন বাদশা ও নিকিতা গান্ধী। ইন্টারনেটে 'আও কবি হাভেলি পে'-র ভিডিও মুক্তি পেতেই তা ক্রমেই ভাইরাল হয়ে পড়েছে।












Click it and Unblock the Notifications