বাগদান সেরে ফেললেন ইরা-নূপূর, প্রাক্তন স্ত্রীদের নিয়ে অনুষ্ঠানে খুশির মেজাজে আমির

বাগদান সেরে ফেললেন ইরা-নূপূর, প্রাক্তন স্ত্রীদের নিয়ে অনুষ্ঠানে খুশির মেজাজে আমির

বলিউড অভিনেতা আমির খানের একমাত্র কন্যা ইরা খান। শুক্রবার ফিটনেস কোচ নূপুর শিখরের সঙ্গে বাগদান সেরে ফেললেন আমিরের আদরের দুলালি ইরা। প্রায় দু’বছরের বেশি সময় ধরে ভালবাসার সম্পর্কে ছিলেন আমির কন্যা ইরা ও নূপুর শিখর। সেই ভালোবাসাই এবার পরিণতি পেতে চলেছে। তবে পরস্পরকে আগেই আংটি পরিয়েছিলেন। সেই ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। তবে এবার দুই পরিবারের কাছের সদস্যদের ও বন্ধুদের নিয়ে ইরা ও নূপূর সেরে ফেললেন তাদের বাগদান পর্ব। সেই ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার হয়েছে। এই খবরে খুশি হয়েছেন ভক্তরা।

বাগদান সেরে ফেললেন ইরা-নূপূর, প্রাক্তন স্ত্রীদের নিয়ে অনুষ্ঠানে খুশির মেজাজে আমির


বাগদানের অনুষ্ঠানে ইরা খানকে লাল অফ শোল্ডার গাউনে দেখা গিয়েছিল, আর নূপূরকে সাদা-কালো ট্যাক্সিডোতে সেজেছেন তিনি। দুজনকেই অসাধারণ সুন্দর লাগছিল। ইরা খান ও নুপূর শিখরের প্রেম শুরু হয়েছিল ২০২০ সালে। লকডাউনের সময় দুজনেই একে অপরের কাছাকাছি এসেছিল। ভ্যালেন্টাইন্সের সপ্তাহে তাদের সম্পর্ক আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছিলেন। সেই সময় দুজনই একে অপরের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন। একই সময়ে, এই বছরের সেপ্টেম্বর মাসে নূপূর খুব ফিল্মি স্টাইলে ইরাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন।

বাগদানের এই বিশেষ দিনে পুরো খান পরিবারকে এক ছাদের দেখা গেল। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলিউড অভিনেতা আমির খানের প্রাক্তন দুই স্ত্রী কিরণ রাও ও রিনা দত্তকেও। অভিনেতার প্রথম সন্তান ইরা খান। আমির খান ও রিনা দত্তের প্রথম সন্তানই ইরা। শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে হবু জামাইয়ে সঙ্গে খুশির মেজাজে রয়েছে কিরণ রাও। তবে এখানেই শেষ নয়, এই বাগদানের অনুষ্ঠানে হাজির ছিলেন আমির মা জিনাত হুসন, তাঁর সঙ্গে দেখা গেছে কিরণ রাওকে।

বলা বাহুল্য, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে নূপুর শিখরকে হাঁটু গেড়ে বসে ইরা খানকে বিয়ের প্রস্তাব দিতে দেখা যায়। ২২ সেপ্টেম্বর নূপুর শিখর এবং ইরা খানের বাগদান হয়েছিল। নূপুর শিখর পেশায় একজন ফিটনেস প্রশিক্ষক। তিনি বড় বড় সেলিব্রিটিদের প্রশিক্ষণ দেন। বলা হয়, নূপুর এক সময়ে আমির খানের ফিটনেস প্রশিক্ষকও ছিলেন। তাছাড়া রাজ্য স্তরের টেনিস খেলোয়াড়ও ।

ইরা ও নূপুরের এই ভিডিও ক্রমশ ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। এই ভিডিওটি শেয়ার করে ইরা লিখেছেন, 'পোপাই - সে হ্যাঁ বলেছে, ইরা - আমি হ্যাঁ বলেছি।' ইরার এই ভিডিও দেখে শুধু তার ভক্তরাই নয়, সেলিব্রিটিরাও তাকে অভিনন্দন জানাচ্ছেন। ফাতিমা সানা শেখ লিখেছেন, 'এটি আমার দেখা সবচেয়ে সুন্দর সময় , নুপুর কিতনি ফিল্মি হো।' এ ছাড়া কৃষ্ণা শ্রফ লিখেছেন, 'এখন পর্যন্ত সবচেয়ে সুন্দর জিনিস এটি।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+