Aamir Khan: ছেলের প্রথম ছবিতেই বিতর্ক, আদালতের গেরোয় আটকে গেল জুনেইদের ছবির মুক্তি
আমির খানের ছেলে জুনেইদ খানের ছবি মুক্তির আগেই বিতর্ক। হিন্দু গোষ্ঠীর অভিযোগ জুনেইদ খানের ছবি মহারাজ মুক্তি পেলে অশান্তি ছড়াবে। সেই হিন্দু গোষ্ঠীর করা মামলার প্রেক্ষিতেই আমির খানের ছেলের প্রথম ছবিতেই স্থগিতাদেশ দিল গুজরাত হাইকোর্ট।
আদিত্য চোপড়ার প্রযোজনায় সিদ্ধার্থ পি মলহোত্রার পরিচালনায় বলিউডে ডেবিউ করতে চলেছিলেন আমির খানের ছেলে জুনেইদ খান। আগামী ১৪ জুন নেটফ্লিক্সে ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু সেটি মুক্তির আগেই সোশ্যাল মিডিয়ায় বয়কট মহারাজ ট্রেন্ড শুরু হয়ে গিয়েছিল।

১৮৬২ সালের মহারাজ লিবেল মামলাকে কেন্দ্র করে ছবিটি তৈরি করা হয়েছে। সেই ঘটনা প্রকাশ্যে এলে অশান্তিন ছড়িয়ে পড়তে পারে বলে অভিযোগ করেছে হিন্দু গোষ্ঠী। শ্রীকৃষ্ণের ভক্ত বল্লভাচার্য আদালতে এই নিয়ে ছবিটির মুক্তিতে স্থগিতাদেশ চেয়ে আবেদন করেছিলেন। হিন্দু গোষ্ঠীর পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল কোনও রকম ট্রেলার প্রকাশ না করেই ছবিটি নেটফ্লিক্সে রিলিজ করা হচ্ছিল। যা যথেষ্ট সন্দেহজনক।
এই ছবিটি মুক্তি পেলে ধর্মীয় ভাবাবেগে আঘাত লাগতে পারে আশঙ্কা প্রকাশ করেছিলেন তিনি। তাতে হিংসার উস্কানি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছিল। গুজরাত হাইকোর্টের বিচারপতি সঙ্গীতা বিষেণ ছবির মুক্তিতে স্থগিতাদেশ জারি করেছেন। হিন্দুদের বিরোধী কন্টেন্ট নেটফ্লিক্স প্রমোট করছে বলে অভিযোগ করেছেন অনেক নেটিজেন।












Click it and Unblock the Notifications