লাল সিং চড্ডার জন্য অডিশন দিয়েছিলেন জুনেইদ, কী বলেছিলেন আমির খান
অভিনয়ের জগতে পা রেখে ফেলেছে আমির খানের ছেলে জুনেইদ খান। ইতিমধ্যেই নেট ফ্লিক্সে মুক্তি পেয়ে গিয়েছে তার প্রথম ওয়েব সিরিজ মহারাজ। বেশ কয়েক দিন আইনি জটিলতায় আটকে ছিল সেটি। গুজরাট হাইকোর্টে ছবিটির মুক্তিতে আপত্তি জানিয়ে মামলা করেছিল হিন্দু গোষ্ঠী। কিন্তু সেই জটিলতা কাটিয়ে অবশেষে সেটি মুক্তি পেয়েছে।
জুনেইদ খানের ডেবিউ ওয়েব সিরিজ এটি। এছাড়াও পড়পর্দায় আসত চলেছে তাঁর ছবি। তাতে জুনেইদ খানের বিপরীতে দেখা যাবেন দক্ষিণের জনপ্রিয় তারকা। ইতিমধ্যে চতার শ্যুটিংও শুরু হয়ে গিয়েছে। একটি সাক্ষাৎকারে জুনেইদ খান জানিয়েছেন তিনি ২০২২ সালে লাল সিং চড্ডা ছবির জন্য অডিশন দিতে গিয়েছিলেন।

আমির খানের চরিত্রের জন্যই অডিশন দিয়েছিলেন তিনি। আমির খান নিজেও নাকি চেয়েছিলেন সেই ছবিতে কাজ করুক। কিন্তু অডিশনে নির্বাচিত হননি তিনি। শেষ পর্যন্ত আমির খানই অভিনয় করেন। করিনা কাপুর এবং আমির খানের ছবিটি বক্স অফিসে তেম ন দাঁড়াতে পারেনি। তারপরে আর তেমন কোনও ছবিতে দেখা যায়নি আমির খানকে।
এর পরে কিরণ রাওয়ের সঙ্গে বিচ্ছেদ হয়। তারপরেই আমিরের প্রথম পক্ষের সন্তানদের সঙ্গে প্রায় দেখা গিয়েছে তাঁকে। ১৯৯৪ সালে ইংরেজি ছবি ফরেস্ট গাম ছবির অনুকরণে ছবিটি তৈরি করা হয়েছিল। প্রথমে ছবিটি নিয়ে বেশ বিতর্ক তৈরি হয়েছিল। কিন্তু বক্স অফিসে তেমন ভাবে ছবিটি সাফল্য পায়নি।
সম্প্রতি ছেলে জুনেইদের কেরিয়ার তৈরি করতে সাহায্য করছেন আমির খান। আবার কিরণ রাওয়ের সঙ্গেও প্রোডাকশনে কাজ করছেন। তবে অনেকদিন কোনও ছবিতে দেখা যায়নি তাঁকে। আমির খান তাঁর ছেলের জন্য প্রথম থেকেই তৎপর হয়েছেন।












Click it and Unblock the Notifications