মুন্নাভাইয়ের পরবর্তী সিকোয়েলে কি সার্কিট হবেন আমির খান?

রাজকুমার হিরানি, মুন্নাভাই ওরফে সঞ্জয় দত্ত এবং রাঞ্চো ওরফে আমির খান। এই তিনের আড্ডায় আলোচনার বিষয় ছিল রাজু হিরানির দুই অতি জনপ্রিয় ছবি মুন্নাভাই ও থ্রি ইডিয়টস।
এমনই এক আলোচনায় উঠে এল আমির খানের মনের কথা। মুন্নাভাই সিরিজের সিনেমা তৈরি নিয়ে কথা উঠতেই নিজের মনের ইচ্ছা ব্যক্ত করলেন আমির। আমির বললেন অত্যন্ত জনপ্রিয় চরিত্র সার্কিটের চরিত্রে একবার অভিনয় করার ইচ্ছে আছে তাঁর।
মুন্নাভাই সবসময়ই আমিরের পছন্দের পাত্র। আমির তো হিরানির কাছে রীতিমতো আবদার জুড়ে দিয়েছেন, মুন্নাভাইয়ের তৃতীয় সিকোয়েল যদি তৈরি হয় তাহলে সার্কিটের চরিত্রে তিনি অভিনয় করতে চান। আমির খানের মতে সার্কিটের চরিত্রের জন্য তিনি পরিচালকের সেরা পছন্দ হতে পারেন।
রাজকুমার হিরানি আমির ও সঞ্জয় দত্তের সঙ্গে ৩ টি ব্লক বাস্টার ছবিতে অভিনয় করেছেন। আমির আর সঞ্জয়ের বন্ধুত্ব বহুদিনের। পিকের দরুন সে বন্ধুত্ব আরও গাঢ় হয়েছে। কিন্তু বন্ধুত্বের খাতিরে কী আসল সার্কিট অর্থাৎ আরশাদ ওয়ারসিকে সরিয়ে আমিরকে আগামী দিনে সার্কিটের চরিত্রে কী অভিনয়ের সুযোগ দেবেন হিরানি? সুযোগ পেলে আমির কী আরশাদকে চাপিয়ে যেতে পারবেন? তা অবশ্য সময়ই বলবে।












Click it and Unblock the Notifications