'ঠগস অফ হিন্দোস্তান'-এ অন্য চেহারায় ধরা দিলেন ফতিমা! দেখুন ফার্স্টলুক ভিডিও
এবছরের 'দিওয়ালি'র মরশুম মাতাতে আসছে আমির-অমিতাভ অভিনীত 'ঠগস অফ হিন্দোস্তান'। ছবির ট্রেলার মুক্তির আগে আসতে শুরু করেছে ছবির একের পর এক অভিনেতা অভিনেত্রীর ফার্স্টলুক ভিডিও।
এবছরের 'দিওয়ালি'র মরশুম মাতাতে আসছে আমির-অমিতাভ অভিনীত 'ঠগস অফ হিন্দোস্তান'। ছবির ট্রেলার মুক্তির আগে আসতে শুরু করেছে ছবির একের পর এক অভিনেতা অভিনেত্রীর ফার্স্টলুক ভিডিও। অমিতাভ বচ্চনের ফার্স্টলুকের পর এবার ফতিমা সানা শেখের ফার্স্টলুক ভিডিও প্রকাশিত হল।

ছবিতে ফতিমা জাফিরার চরিত্রে অভিনয় করছেন। আর ছবির গল্পের ঘরানায় অভিনেত্রীর ফার্স্টলুক এক্কেবারে মানানসই। ফতিমা ছাড়াও ছবির অন্যতম মুখ্য চরিত্রে রয়েছেন ক্যাটরিনা কাইফ। 'ঠগস অফ হিন্দোস্তান'-এ এক মহিলা যোদ্ধার রূপে দেখা যাবে ফতিমাকে। তাঁর ফার্স্ট লুকও এমনই ইঙ্গিত দিচ্ছে।
১৮৩৯ সালে ফিলিপ মিডোজ টেলরের লেখা 'কনফেশন অফ এ ঠগ' উপন্যাস অবল্মবনে তৈরি হয়েছে বিজয় কৃষ্ণ পরিচালিত এই ছবিটি। পরাধীন ভারতে কীভাবে ভারতীয় ঠগদের একটি গ্যাং ব্রিটিশ প্রশাসনকে চ্যালেঞ্জ করে যুদ্ধে এগিয়ে যায়, তা নিয়েই তৈরি হয়েছে ছবিটি।












Click it and Unblock the Notifications