Lok Sabha Vote 2024: শাহরুখ-আমির থেকে দীপিকা-রণবীর, সইফ-করিনা-রেখা সকলেই হাজির ভোটের লাইনে

সকাল সকাল অনেকেই ভোট দিয়েছেন। তবে বেশিরভাগ বলিউড তারকাই ভোট দিলেন বারোটার পরে। যাকে বলে শেষ বেলায় তারকা সমাবেশ বাণিজ্যনগরীর একাধিক বুথে। ধর্মেন্দ্র থেকে তনুজা, আবার আমির খান থেকে সঞ্জয় দত্ত। বলিউডের তাবর অভিনেতা অভিনেত্রীদের দেখা মিলল।

অন্তঃসস্ত্বা দীপিকা পাড়ুকোনকে সাবধানে গার্ড করে বুথে নিয়ে গেলেন রণবীর সিং। বেবিবাম্প এখন বেশ স্পষ্ট হয়ে উঠেছে দীপিকার। রণবীর একপ্রকার সাবধানেই স্ত্রীকে নিয়ে বুথে ঢুকেছেন আবার সাংবাদিকদের সামনে ভোট দানের প্রমাণ দেখিয়ে ছবিও তুলেছেন।

Lok sabha election 2024

এর পর একে একে দেখা মিলেছে ঋত্বিক রোশন এবং তাঁর বাবা রাকেশ রোশনকে। যদিও তাঁরা আলাদা আলাদা সময়ে এসে ভোট দিয়েছেন। আবার অভিনেত্রী তনুজাকেও দেখা গিয়েছে ভোট দিতে আসতে। কাজল বা তনিশাকে দেখা যায় নি। অন্যদিকে বিচ্ছেদ হয়ে গেলেও আমির খান এবং কিরণ রাও একসঙ্গেই ভোট দিতে গিয়েছিলেন। এদিকে আবার শিল্পা শেট্টি বা এবং বোন শমিতা শেট্টিকে নিয়ে ভোট দিতে পৌঁছে গিয়েছিলেন।

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোট দিতে হাজির হয়েছিলেন করিনা কাপুর এবং সইফ আলি খান। মাঝে মালাইকা অরোরাও ভোট দিয়ে গিয়েছে। ভোট দিয়েছেন অনিল কাপুরও। জাহ্নবী কাপুর সকাল সকাল এসে ভোট দিয়ে গিয়েছিলেন। কিন্তু বেলার দিকে বাবা বনি কাপুরের সঙ্গে ভোট দেন খুশি কাপুর। অনন্যা পাণ্ডেও বাবা চাঙ্কি পাণ্ডের সঙ্গে এসে ভোট দিয়েছেন। এদিকে আবার বরুণ ধবন বাবা ডেভিড ধবনের সঙ্গে এসে ভোট দিয়েছেন।

এদিকে অভিনেত্রী রেখা বেলা গড়াতেই হাজির হয়ে গিয়েছিলেন বুথে। সহকারীর সঙ্গে অসে ভোট দিয়ে গিয়েছেন তিনি। অভিনেতা রণবীর কাপুরও শেষ বেলায় ভোট দিয়েছেন। অভিনেতা টাইগার স্রফও বুথে এসে ভোট দিয়ে গিয়েছেন। অন্যদিকে গুলশন গ্রোভর, প্রেম চোপড়া ভোট দিয়েছেন। অভিনেত্রী কিয়ারা আদবানী। সদ্য বিবাহিত রকুলপ্রীত সিং এবং জ্যাকি ভাগনানিও ভোট দিয়ে গিয়েছেন। অভিনেতা শাহরুখ খান ছেলে মেয়ে এবং স্ত্রীকে সঙ্গে নিয়ে একেবারে শেষ বেলায় ভোট দিতে যান।

এখনও পর্যন্ত মহারাষ্ট্রে ভোট দানের হার সবচেয়ে কম। পরিচালক মেঘনা গুলজার বাবা গুলজারকে সঙ্গে নিয়ে ভোট দিতে গিয়েছিলেন। আবার সাবানা আজমি এবং জাভেদ আখতার ভোট দিয়েছেন। সলমন খানের বাবা সেলিম খানও বুথে এসে ভোট দিয়ে গিয়েছেন। সলমন খানের ভাই আরবাজ খানও গিয়েছিলেন ভোট দিতে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+