পিকে-র চরিত্র রণবীরের থেকে হাতিয়ে নিয়েছিলেন আমির?
মুম্বই, ৬ জানুয়ারি : রাজকুমার হিরানির ছবি পিকে-তে নামভূমিকায় অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান। কিন্তু একথা কারও জানা আছে কী এই চরিত্রে অভিনয়ের জন্য আমির খান পরিচালকের প্রথম পছন্দ ছিলেন না।
মিডিয়া রিপোর্ট অনুযায়ী,পরিচালক রাজু হিরানি চেয়েছিলেন পিকে ছবির মুখ্য চরিত্রে অভিনয় করুন রণবীর কাপুর। কিন্তু নিজের যোগাযোগ লাগিয়ে সুযোগটি নিয়ে নেন আমির।

রিপোর্ট অনুযায়ী, রাজকুমার হিরানি রণবীর কাপুরকে অভিনয়ের প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু আমির খান তা জানতে পেরে প্রযোজক বিধু বিনোধ চোপড়ার সঙ্গে যোগাযোগ কাজে লাগিয়ে সুযোগটি নিয়ে নেন।
মিডিয়ার ওই রিপোর্টে এও বলা হয় যে, খুব নম্রভাবেই আমির রাজু হিরানিকে চাপ দেন এটা বোঝানোর জন্য যে এই চরিত্রটি পরিচালকের উচিত তাঁকেই দেওয়া। কারণ এই চরিত্রে অভিনয়ের জন্য প্রয়োজন অভিজ্ঞতার।
আরও পড়ুন : কেন পিকে-তে রণবীর কাপুর? ব্যাখ্যা হিরানির
বাধ্য হয়ে রাজু নিজের ছবি পিকে-তে অভিনয়ের জন্য আমিরকেই চূড়ান্ত করেন। তবে যেহেতু এই ছবির প্রস্তাব নিয়ে রাজু রণবীরের কাছে ইতিমধ্যেই গিয়েছিলেন তাই ছবির শেষে একটি ছোট্ট দৃশ্যে রণবীরকে আনার সিদ্ধান্ত নেন তিনি।
পিকে ছবিতে আমির খান ছাড়াও অভিনয় করেছেন অনুষ্কা শর্মা, সঞ্জয় দত্ত, বোমান ইরানি, সৌরভ শুক্লা, সুশান্ত সিং রাজপুত প্রমুখ। ইতিমধ্যেই শুধু এদেশে ৩০০ কোটি টাকার ব্যবসা করেছে ছবিটি।












Click it and Unblock the Notifications