লুক নিয়ে ফের এক্সপেরিমেন্ট মিস্টার পারফেকশনিস্টের, কোন সিনেমার জন্য এই লুক আমিরের
আমির খান ব্যস্ত তাঁর পরবর্তী সিনেমা ঠগস অব হিন্দোস্তান এর শ্যুটিং নিয়ে।
এই মুহূর্তে আমির খান ব্যস্ত তাঁর পরবর্তী সিনেমা ঠগস অব হিন্দোস্তান এর শ্যুটিং নিয়ে। প্রতিটি সিনেমায় করা চরিত্রের একেবারে গভীর ঢুকে যাওয়ার চেষ্টা করেন মিস্টার পারফেকশনিস্ট। তার জন্য প্রয়োজনে বারবার নিজের লুক বদলাতেও কসুর করেন না। এই সিনেমার জন্যও একইরকম কাজ করেছেন তিনি।

ছবি দেখলেই বোঝা যাচ্ছে বড়বড় চুল করে গোঁফ-দাঁড়ি বাগিয়ে আমির যেন একেবারে অন্য় চেহারায় অবতীর্ণ হয়েছেন। সামনে থেকে দেখেও চেনার উপায় নেই। এই সিনেমায় অভিনয় করার কথা বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চনের। দুই কিংবদন্তি একসঙ্গে পর্দায় অভিনয় করবেন। সেদিক থেকে দেখতে গেলে এখন থেকেই দর্শকের উন্মাদনা বাড়তে শুরু করে দিয়েছে।
এই সিনেমার পরিচালনা করছেন বিজয় কৃষ্ণ আচার্য ও প্রযোজনার দায়িত্বে রয়েছে যশরাজ ফিল্মস। এই সিনেমায় আমির খান, অমিতাভ বচ্চন ছাড়াও অভিনয় করতে দেখা যাবে ক্য়াটরিনা কাইফ ও ফাতিমা সানা শেখকে। আগামী বছর নভেম্বর মাসে সিনেমাটি মুক্তি পাবে।












Click it and Unblock the Notifications