বলিউডের অন্যতম খান-পুত্র এবার অভিনয়ে! স্টার কিড-এর ডেব্যু নিয়ে মুখ খুলেলন সুপারস্টার
বলিউডের কান পাতলেই শোনা যাচ্ছে একটা খবর, 'খান' পরিবারের পরবর্তী প্রজন্ম এবার পা রাখতে চলেছে ফিল্ম ইন্ডাস্ট্রিতে। ইতিমধ্যেই শাহরুখ পুত্র আরিয়ানকে নিয়ে একাধিক তথ্য প্রকাশ্যে আসে।
বলিউডের কান পাতলেই শোনা যাচ্ছে একটা খবর, 'খান' পরিবারের পরবর্তী প্রজন্ম এবার পা রাখতে চলেছে ফিল্ম ইন্ডাস্ট্রিতে। ইতিমধ্যেই শাহরুখ পুত্র আরিয়ানকে নিয়ে একাধিক তথ্য প্রকাশ্যে আসে। তবে এবার খবর শাহরুখ পুত্র নয়, আমির পুত্রকে নিয়ে। সূত্রের খবর আমির খানের প্রথম পক্ষের সন্তান জুনেদ এবার সহ পরিচালনা থেকে সম্ভবত অভিনয়ে আসতে চলেছেন।

এদিকে, ছেলে জুনেদের ফিল্মে ডেব্যু প্রসঙ্গে মুখ খুলেছেন স্বয়ং বলিউডের পারফেকশনিস্ট আমির খানও। আমির জানান,'আমি জুনেদের কাজ দেখেছি, আর সেটা নিয়ে আমি খুশি। যখন সঠিক স্টোরি পাওয়া যাবে.. আমার বিশ্বাস সবচেয়েআগে ওকে পাশ করতে হবে স্ক্রিন টেস্ট।ও যদি স্ক্রিন টেস্ট পাশ করে তাহলেই ও সুযোগ পাবে।' এছাড়াও আমির বলেন,'ও (জুনেদ) ৩ বছর ধরে থিয়েটারে রয়েছে। আমি চাই ওকে লিড অভিনেতা হিসাবে দেখতে যে চরিত্রাভিনয়ও পারবে। কারণ আমিও এতেই বিশ্বাস করি।'

ছেলে জুনেদের জন্য আমিরেরর টিপস, সবসময় চরিত্রাভিনয়ে পারদর্শী হওয়া প্রয়োজনীয়। হিরো হওয়ার চেয়েও চরিত্র বড়। আমিরের দাবি, যথন তাঁর অভিনীত ফিল্মের চরিত্রগুলির নাম ধরে তাঁকে ডাকা হয় , তখন তিনি খুবই খুশি হন।












Click it and Unblock the Notifications