৮০০ কোটির ক্লাবে সিক্রেট সুপারস্টার! নতুন আমিরী রেকর্ডে মাত বলিউড

বলিউডে নয়া রেকর্ড তৈরি করে চলেছেন মিস্টার পারফেকশনিস্ট আমির খান।

বলিউডে নয়া রেকর্ড তৈরি করে চলেছেন মিস্টার পারফেকশনিস্ট আমির খান। তাঁর অভিনীত সিনেমা দঙ্গল ২ হাজার কোটি ক্লাবে গিয়ে নাম লিখিয়েছে। সাতশো কোটি ছুঁয়েছে পিকে-র মতো সিনেমা। এবার সেই তালিকায় যুক্ত হল আর একটি সিনেমা। তা হল সিক্রেট সুপারস্টার। সিনেমায় মেরেকেটে মিনিট ২০ মুখ দেখিয়েছেন। কিন্তু তাতে কি? চিনে আমিরের জনপ্রিয়তা লজ্জায় ফেলে দিতে পারে সেদেশের বড় সেলেবদেরও।

দঙ্গলের পথে সিক্রেট সুপারস্টার

দঙ্গলের পথে সিক্রেট সুপারস্টার

ভারতীয় বাজারে একশো কোটির মতো ব্যবসা করলেও আন্তর্জাতিক বাজারে অসাধারণ ব্যবসা করেছে সিক্রেট সুপারস্টার। বিশেষ করে চিনে। দঙ্গল চিনে ১ হাজার কোটি টাকার বেশি ব্যবসা করেছিল। সিক্রেট সুপারস্টার-ও সেই পথেই এগোচ্ছে।

বক্স অফিসে ধামাকা

বক্স অফিসে ধামাকা

চিনে ইতিমধ্যেই ১০০ মিলিয়ন ডলারের ব্যবসা করে ফেলেছে সিক্রেট সুপারস্টার। ভারতীয় টাকায় তা ৬৫০ কোটি টাকার বেশি। গতমাসের ১৯ জানুয়ারি মুক্তি পাওয়ার পর থেকেই চিনা বক্স অফিসে রেকর্ড ভেঙে চলেছে সিনেমাটি।

স্বল্প বাজেটে কামাল

স্বল্প বাজেটে কামাল

আমির খান প্রোডাকশনের সিনেমা সিক্রেট সুপারস্টার মাত্র ১৫ কোটি টাকার বাজেটে তৈরি হয়েছে। তা সত্ত্বেও সিনেমাটি চিনে অসম্ভব সাড়া ফেলে দিয়েছে। সিনেমায় মুখ্য চরিত্রে রয়েছেন জায়রা ওয়াসিম ও সহযোগী চরিত্রে রয়েছেন আমির খান।

চিনে ফের রেকর্ড

চিনে ফের রেকর্ড

চিনে দঙ্গল মুক্তি পাওয়ার পর প্রথম উইকেন্ডে যত রোজগার করেছিল সেটাকে ছাপিয়ে ১৭৪ কোটি টাকা রোজগার করেছে। যা এক নয়া রেকর্ড নিঃসন্দেহে।

৮০০ কোটি ক্লাব

৮০০ কোটি ক্লাব

সিক্রেট সুপারস্টার ইতিমধ্যে ৮৩২ কোটি টাকা বিশ্বজুড়ে রোজগার করে ফেলেছে। খুব শীঘ্রই নয়শো কোটির ক্লাবে ঢুকে পড়বে।

আমির অভিনেতা

আমির অভিনেতা

বলিউডে একমাত্র আমির খানই একমাত্র অভিনেতা যার নামে তিনটি ৭৫০ কোটি টাকা আয়ের ছবি রয়েছে। পিকে, দঙ্গলের পর এবার সেই তালিকায় যুক্ত হল সিক্রেট সুপারস্টার। আর একটি সিনেমা এই ক্লাবে রয়েছে। তা হল বাহুবলী : দ্য কনক্লুশ্যন।

পাইপলাইনে ঠগস অব হিন্দোস্তান

পাইপলাইনে ঠগস অব হিন্দোস্তান

আমিরের পরের সিনেমা যেটি মুক্তি পাবে তা হল ঠগস অব হিন্দোস্তান। সেখানে আমিরের সঙ্গে অভিনয়ে দেখা যাবে অমিতাভ বচ্চন, ক্যাটরিনা কাইফ ও ফতিমা সানা শেখকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+