আমিরের লাল সিং চাড্ডার ট্রেলার মুক্তি পেল আইপিএলের মাঝেই
আমির খান এবং করিনা কাপুর খান অভিনীত বহু প্রতীক্ষিত সিনেমা লাল সিং চাড্ডার ট্রেলার মুক্তি পেল। আইপিএলের ফাইনালের মঞ্চে আমির খান তাঁর আসন্ন সিনেমার ট্রেলার রিলিজ করলেন। বহুদিন পর মুক্তি পেতে চলেছে আমির খান অভিনীত কোনও সিনেমা। ফলে আমির ভক্তদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। মাঝে করোনা সংক্রমনের কারণে ছবির মুক্তি বারবার পিছিয়ে গিয়েছে। শেষ অবধি বহু প্রতীক্ষিত এই সিনেমা আগামী ১১ অগাস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে। তার আগে এদিন ট্রেলার সামনে এল আইপিএলের ম্যাচের মাঝে।

এই প্রথম আইপিএলের ফাইনালে কোনও সিনেমার ট্রেলার মুক্তি পেল। বহু প্রতীক্ষিত এই সিনেমা আইপিএল ফাইনালের মতোই মেগা ব্যবসা করে কিনা সেটাই এখন দেখার। সিনেমায় আমির খানের পাশাপাশি মুখ্য চরিত্রে অভিনয় করেছেন করিনা কাপুর এবং মোনা সিংয়ের মতো নামজাদা অভিনেত্রীরা।
আমির খানের সিনেমা লাল সিং চাড্ডা বিখ্যাত হলিউড চলচ্চিত্র ফরেস্ট গাম্প সিনেমার অনুপ্রেরণায় তৈরি। আমির ছোটবেলায় একজন প্রতিবন্ধী শিশু ছিলেন। তাঁকে সমাজের নানা গঞ্জনা সহ্য করে এগিয়ে যেতে হয়েছে। সমাজের কেউ তাঁর ওপরে ভরসা করেনি। তাঁকে পদে পদে অবজ্ঞা করা হয়েছে। তবে একমাত্র ছেলের উপর বসা রেখেছিলেন লাল সিংয়ের মা। এই চরিত্রে অভিনয় করছেন মোনা সিং। সেই সাধারণ প্রতিবন্ধী ছেলে থেকে আমির যতদিন গিয়েছে ক্রমেই এক অসাধারণ চরিত্র হয়ে উঠেছেন। এই উত্তরণের গল্পই বলবে লাল সিং চাড্ডা।
ট্রেলারে করিনা কাপুরকে এক ঝলক দেখানো হলেও তিনি কেমন চরিত্রে অভিনয় করেছেন, তাঁর চরিত্র সম্পর্কে খুব বেশি খোলসা করা হয়নি। তবে আমির খানের সঙ্গে রোমান্টিক সম্পর্ক রয়েছে তা ট্রেলারে উঠে এসেছে। এখন দেখার সিনেমাটি মুক্তি পেলে কেমন সাফল্য পায়।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications