'ঠগস অফ হিন্দোস্তান'-এ ফার্স্টলুক-এ মাতালেন আমির! দেখুন ভিডিও
এতদিনে সকলেই জানেন 'ঠগস অফ হিন্দোস্তান' ছবিতে অমিতাভ বচ্চন থেকে ক্যাটরিনা কাইফ কোন কোন চরিত্রে অভিনয় করছেন।
এতদিনে সকলেই জানেন 'ঠগস অফ হিন্দোস্তান' ছবিতে অমিতাভ বচ্চন থেকে ক্যাটরিনা কাইফ কোন কোন চরিত্রে অভিনয় করছেন। মাল্টিস্টারকাস্টের এই ছবিতে এবার প্রকাশিত হল বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খানের ফার্স্টলুক।

আমির খান 'ঠগস অফ হিন্দোস্তান' ছবির ফিরঙ্গি। এই ফিরঙ্গির চরিত্রেই দেখা যাবে আমিরকে। আর চরিত্রের নামের সঙ্গে মানানসই পোশাকে এদিন প্রকাশিত হয়েছে আমিরের ফার্স্টলুক। ছবিতে আমির ছাড়াও রয়েছেন অমিতাভ বচ্চন, যাঁকে খুদাবক্সের চরিত্রে দেখা যাবে। ক্যাটরিনা কাইফকে দেখা যাবে সুরাইয়ার চরিত্রে। ছবিতে রয়েছেন 'দঙ্গল' স্টার ফতিমা সানা শেখ। তবে সবাইকে ছাপিয়ে আপাতত মাতিয়ে দিলেন আমির।
১৮৩৯ সালে ফিলিপ মিডোজ টেলরের লেখা 'কনফেশন অফ এ ঠগ' উপন্যাস অবল্মবনে তৈরি হয়েছে বিজয় কৃষ্ণ পরিচালিত এই ছবিটি। পরাধীন ভারতে কীভাবে ভারতীয় ঠগদের একটি গ্যাং ব্রিটিশ প্রশাসনকে চ্যালেঞ্জ করে যুদ্ধে এগিয়ে যায়, তা নিয়েই তৈরি হয়েছে ছবিটি।












Click it and Unblock the Notifications