আমির-কিরণ ডিভোর্সের পরই অভিনেতার পরিবারের সদস্যদের পর পর ইঙ্গিতবহ পোস্ট, খান-পরিবারে কোন সমীকরণ

বলিউডে কার্যত গত দুই এক দিনে বড়সড় চর্চায় এসেছে আমির খানের বিয়ে ভাঙার খবর। প্রথম স্ত্রী রিনার সঙ্গে ১৫ বছরের সংসার জীবনের পর আমিরের সঙ্গে তাঁর ডিভোর্স হয়। দ্বিতীয় স্ত্রী কিরণের সঙ্গেও দাম্পত্যের ১৫ বছর পর একই ঘটনা। এই পরিস্থিতিতে কিরণ ও আমিরের বিবাহ বিচ্ছেদ ঘোষিত হতেই আমিরের প্রথম পক্ষের কন্যা ইরা ও খান পরিবারের পুত্রবধূ আবন্তিকার পর পর পোস্ট ঘিরে জল্পনা শুরু হয়েছে।

হাইপ্রোফাইল ডিভোর্স ও কিছু গুঞ্জন

হাইপ্রোফাইল ডিভোর্স ও কিছু গুঞ্জন

প্রসঙ্গত , আমির খানের সঙ্গে কিরণ রাওয়ের ডিভোর্সের পর থেকেই টুইটারে প্রবল গতিতে ট্রেন্ড করেছে ফতিমা সানা শেখের নাম। 'দঙ্গল' ছবিতে আমিরের সহ অভিনেত্রী ফতিমার সঙ্গে আমিরে বন্ধুত্ব কতটা , তা নিয়ে কার্যত প্রশ্ন তুলেছে নেট পাড়ার একের পর এক মিম। ফলে ফতিমাকে কেন্দ্র করে গুঞ্জন চলতেই থাকে।

দুই সন্তানকে নিয়ে আলাদা প্রথম স্ত্রী

দুই সন্তানকে নিয়ে আলাদা প্রথম স্ত্রী

এদিকে, আমিরের প্রথম স্ত্রীর সন্তান ইরা ও জুনেদ মায়ের সঙ্গেই থাকেন। আমিরের প্রথম ডিভোর্সের পরই এই দুই সন্তানকে নিয়ে প্রথম স্ত্রী রিনা আলাদা থাকতেন।

আমিরের মেয়ে ইরার পোস্ট

আমিরের মেয়ে ইরার পোস্ট

এদিকে, কিরণের সঙ্গে আমিরের ডিভোর্সের পর ইরা একটি ভিডিও পোস্ট করেন ইনস্টাগ্রামে। সেখানে বার্ন্ট বাস্ক চিজকেকের রিভিউ জানান ইরা। কেক কীভাবে খেতে হবে, তা নিয়ে কার্যত একটি নাটকীয় পোস্ট করেন আমির কন্যা। নেটিজেনদের কাছে আমিরের ডিভোর্স পরবর্তী সময়ে এই পোস্ট বেশ বার্তাবহ। এরপর ইরা আরও একটি স্টোরিতে জানান, তিনি এরপর বহু রিভিউ দিতে চলেছেন। ফলে জল্পনা চরমে ওঠে।

অবন্তিকার পোস্ট ও জল্পনা

অবন্তিকার পোস্ট ও জল্পনা

প্রসঙ্গত, আমির খানের ভাইপো ইমরান খানের স্ত্রী আবন্তিকাও একটি ইনস্টাগ্রাম পোস্ট করেছেন। সেখানে তিনি বার্তা দিয়েছেন, "যদি এই বছরগুলি আমাকে কিছু শিখিয়ে থাকে, তাহলে সেটি হল, কোনও দিনওই দৌড়ে পালাতে পারা যাবে না। কখনওনা না। এটাই একমাত্র সমাধান'। এরপরই খান পরিবারের পুত্রবধূর পোস্ট ঘিরে তোলপাড় শুরু হয়। প্রশ্ন ওঠে, তাহলে কি শ্বশুরের প্রতি কোনও বার্তা দিলেন অবন্তিকা? এদিকে অবন্তিকার সঙ্গেও ভালো সম্পর্ক নেই ইমরানের। দুজনেই আপাতত সেপারেশনে রয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+